ঈদ যাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তির আশা

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৮:৫১ পিএম

এবারের ঈদ যাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের শঙ্কা নেই। ঢাকা থেকে ভুলতা মোড় পর্যন্ত কয়েকটি পয়েন্টে যান চলাচল কিছুটা ধীর। যেখানে সেখানে গাড়ি থামানো, মহাসড়কে তিনচাকার বাহন ও নির্মাণ কাজের বড় বড় ট্রাক চলাচলই এর প্রধান কারণ। তবে ঈদের আগে সব কিছুই মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হবে। তাই ভোগান্তি থাকবে না; বলছেন পরিবহণ সংশ্লিষ্টরা। 

ঢাকা থেকে নারায়গঞ্জের ভুলতা। ২৪ কিলোমিটার এই পথের বেশ কয়েকটি পয়েন্টে যানচলাচল ধীর। যেমন- তারাব চৌরাস্তা ও রূপসী বাসস্ট্যান্ড। 

তারাবো মোড়ে যানবাহনের দীর্ঘ সারি। কারণ চলছে সড়ক প্রশস্ত করার কাজ। এ কারণে সিলেট মহাসড়কে যান চলাচলে ধীর গতি। আবার দুই লেনের ঢাকামুখী পথের এক লেন বন্ধ হয়ে গেছে ময়লার ভাগাড়ে। ফলে কর্তৃপক্ষ একটু মনোযোগী হলেই যানজট দূর করা সম্ভব। 

এর বাইরে বড় কোনো সমস্যা নেই এই মহাসড়কে। প্রতিদিনের সমস্যা যত্রতত্র গাড়ি দাঁড় করানো। আর মহাসড়কে তিন চাকার বাহনের দৌরাত্ম্য। উচ্চ আদালতের নির্দেশেও যে সমস্যার সমাধান হয়নি। 

তবে এই মোড় পার হতে পারলে ঢাকা সিলেট মহাসড়কে আর কোনো প্রতিবন্ধকতা নেই। পরিবহণ সংশ্লিষ্টরাও বলছেন এবার ঈদযাত্রায় কোনো সমস্যা হবে না। 

কর্তৃপক্ষ একটু নজর দিলেই এই পথে এবার ঈদ যাত্রা হবে স্বস্তির। 

আরবিএস
ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।
রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের অসহনীয় যানজট কমাতে একটি নতুন বাইপাস সড়ক সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর ১০০ ফিট সড়ক থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল। ফলে নিউমার্কেটসহ আশপাশের সড়কে...
দেশজুড়ে চলমান মৌসুমি বায়ুর ফলে গত কয়েকদিন ধরে টানা মাঝারি থেকে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে রাজধানীতে বেড়েছে যানজট ও নাগরিক ভোগান্তি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর