হারিয়ে যাচ্ছে সেহরিতে ডেকে তোলার সংস্কৃতি

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৩ পিএম

দক্ষিণ এশিয়ায় বিশ্বের মুসলিম জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের আবাসস্থল। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে দেশগুলোতে অন্যরকম এক আমেজের সৃষ্টি হয়। 

তারই ধারাবাহিকতায় সেহরির সময় মুসলিমদের ঘুম থেকে তোলার নানা রকম বিচিত্র ঐতিহ্যের জন্ম দিয়েছে। তবে সময়ের ব্যবধানে এ ঐতিহ্য এখন হারিয়ে যাওয়ার পথে। শ্রীনগরের চানপুরের নির্জন রাস্তায় ঢোল পিটিয়ে আর ট্রাম্পেট বাজিয়ে রোজাদারদের সেহেরিতে ওঠার জন্য ডাকছেন এক ব্যক্তি, সঙ্গে রয়েছেন তার এক ছেলেও। 

নব্বইয়ের দশকে যখন কাশ্মীরে কারফিউ জারি করে বাসিন্দাদের বাড়িতে থাকতে বাধ্য করেছিলো, তখন শ্রীনগরে চানপুরের ফারুক আহমেদ খান স্বেচ্ছায় রোজাদারদের সেহরিতে ওঠানোর দায়িত্ব নেন। 

হাতে দুটি ড্রাম স্টিক নিয়ে তারা ‘ওয়াক্ত-ই-সহর’ অর্থাৎ সেহরির সময় হয়েছে বলে ডাকতে থাকেন। সাথে থাকে বিভিন্ন রকমের গান। 

প্রায় ৫ কিলোমিটার হেঁটে অন্তত ২০০টি পরিবারকে জাগিয়ে এক ঘণ্টা পর তারা বাড়ি ফেরেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ অঞ্চলের মানুষরা এদেরকে সেহার খান নামে ডাকে। 

রমজান মাসের শেষে সেহার খানরা তাদের আশপাশের বাসিন্দাদের বাড়িতে যান। লোকেরা যা দেন তাই গ্রহণ করেন। অনেকে চাল-ডাল দেন, আবার নগদ অর্থও দেন। সব মিলিয়ে ৫ থেকে ১০ হাজার টাকা পান।

ফারুক বলেন, যখন কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছিল, তখন কেউ সাহার খানের চাকরি নিতে প্রস্তুত ছিলো না। আমি আর্মি ক্যাম্প প্রশাসনকে জানাই আমি পবিত্র মাসে মানুষকে জাগানোর কাজটি করব।

এখন মোবাইল ফোন, প্রযুক্তির দাপটে একজন সেহার খানের মূল্য ও ঐতিহ্য এখন হারিয়ে যাওয়ার পথে। ইন্দোনেশিয়াতে সেহরির সময় ঘুম থেকে ডেকে ওঠানোর জন্য রয়েছে একটি অপরিহার্য রমজানের ঐতিহ্য।

শিশুরা ভোর রাতে আশেপাশের রাস্তায় নেমে আসে, ড্রাম বাজিয়ে আর হাঁড়ি-পাতিল নিয়ে রোজাদারদের ডেকে তোলে । সেহরিতে ডেকে ওঠানোর শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে ইস্তাম্বুল।

শহরটির একদল ড্রাম বাদক। উসমানীয় যুগের পোশাকে সজ্জিত হয়ে ড্রাম বাজিয়ে গান গয়ে বাসিন্দাদের জাগানোর কাজটি বছরের পর বছর করে আসছেন তারা। 

এআরএস
পবিত্র রমজান মাসের শেষের এই সময়ে বিশ্বজুড়ে ‘ইসলামভীতি প্রতিরোধ’ বা ‘ইসলামোফোবিয়া’ মোকাবিলায় আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে।
দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর এবার কিছুটা আপেক্ষিক শান্তিতে পবিত্র রমজান মাস শুরু করেছেন গাজাবাসীরা। গত ১০ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও,...
সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা।
অমুসলিম হয়েও রমজান মাসের সবগুলো দিনে সিয়াম সাধনা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক ডাচ নাগরিক। তার নাম মিকা স্টিভেনস। ১৫ বছরের এই ডাচ তরুণ রমজান মাসের শুরুর দিন থেকেই রোজা রাখতে শুরু করেন এবং শেষ...
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের প্রসারে উন্নত প্যাকেজিং সমাধান, কাঁচামালের সহজলভ্যতা এবং প্রয়োজনীয় নীতিসহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এ খাতের শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, পণ্যের গুণগত মান ও...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘দ্বিতীয় দেশ এলিট কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বিডি অফেনবাখ ইউনাইটেড। চরম রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ফাইনালে রয়্যাল বাংলা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান উত্তাল আন্দোলনের মাঝে প্রায় ২৪ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর ছাড়া পেয়েই বিস্ফোরক সব দাবি করলেন জনপ্রিয় ইউটিউবার ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর