স্থানীয় নির্বাচনের আগেই আটঘাট বেঁধে নামবে আওয়ামী লীগ

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:৩৬ পিএম

নেতাকর্মীদের অনুরোধে দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচন হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবার পরিবেশ ভিন্ন। তাই স্থানীয় সরকার নির্বাচনে আগে থেকেই আটঘাট বেঁধে নামবে আওয়ামী লীগ।

শনিবার দুপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বড় দল। সংগঠন থাকলেই সমস্যা থাকবে। তৃণমূলের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব সংঘাতে ভুলে পরস্পরের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। সব প্রতিবন্ধকতার দেয়ার ভেঙে ফেলতে হবে। তবে কোনো নেতা দায়িত্বহীন কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না।

এবার আওয়ামী লীগ উপজেলায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবে না। সংসদ সদস্যরা নির্বাচনে নিজের লোক জেতাতে প্রভাব বিস্তার করলে দল কোনোভাবেই তা মেনে নেবে না।

কাদের বলেন, সামনে উপজেলা নির্বাচন আপনাদের অনুরোধে উন্মুক্ত করে দিয়েছেন শেখ হাসিনা। এর আগে আমরা ইউনিয়ন পর্যায়ে নৌকা দিয়েছি। এবার উন্মুক্ত করে দিয়েছি। কতটা প্রতিযোগিতামূলক, কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে দেখা হবে।

এদিকে আওয়ামী লীগকে সরকার থেকে নামাতে ভারতীয় পণ্য বর্জনে যখন বিএনপি বিভক্তি চরমে, ঠিক সেই সময় দেশবাসীকে ভারত সফর বন্ধেরও আহবান জানিয়েছেন দলটি। বিএনপি মনে করে, বাংলাদেশের মানুষ যদি শুধু ভারতে যাওয়া বন্ধ করে দেয় এবং তাতে যে ক্ষতি হবে, তখন ভারত সরকারই বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরে যেতে বলবে।

সম্প্রতি বিএনপির এমন কর্মকাণ্ড প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি কী বললো তা বিচার করে রাজনীতি চলবে না। তাদের রাজনৈতিক শক্তি কমে গেছে বলে মুখের বিষ উগ্র হয়েছে।

জনগণকে মিথ্যা আর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সবকিছু হারিয়ে বিএনপি এখন আবার ভারত বিরোধিতায় নেমেছে। এতো বিভ্রান্ত হওয়া যাবে না, তাদের আর কিছু করার ক্ষমতা নেই।

শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যাকে আশ্রয় করে রাজনীতি করলে তা টেকসই হয়না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদে রমধ্যে উপস্থিত ছিলেন- দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি।

সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্ব পাওয়া নেতা সুজিত রায় নন্দী। 

 

একাত্তর/এসি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর