গাজার ৯ হাজার রোগীর জরুরি স্থানান্তর প্রয়োজন

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৩:১৬ পিএম

জরুরি চিকিৎসার জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে অন্তত ৯ হাজার রোগীর স্থানান্তর প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস। 

যুদ্ধবিধ্বস্ত গাজায় বর্তমানে মাত্র ১০টি হাসপাতাল কার্যকর থাকার প্রেক্ষিতে শনিবার এ কথা জানান ডব্লিউএইচও প্রধান।  

সামাজিকমাধ্যম এক্সে (টুইট) এক পোস্টে তিনি বলেন, পুরো গাজায় বর্তমানে মাত্র ১০টি হাসপাতাল কার্যকর রয়েছে। এর ফলে হাজার হাজার রোগী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফিলিস্তিনি এ ভূখণ্ডের ৩৬টি হাসপাতালের দুই-তৃতীয়াংশই ইসরাইলি হামলায় এখন অকার্যকর। কোনো রকমে সেবা দিতে পারছে মাত্র ১০টি হাসপাতাল।

গেব্রিয়াসিস বলেন, ক্যান্সার, বোমা হামলায় আহত, কিডনি ডায়ালাইসিস ও অন্যান্য জটিল রোগসহ জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য গাজার প্রায় ৯ হাজার লোকের জরুরি ভিত্তিতে বিদেশে স্থানান্তর জরুরি।

সংস্থাটি মার্চের প্রথমে এ সংখ্যা আট হাজার বলেছিলো, যা এখন বেড়েছে।

টেড্রোস বলেন, এ পর্যন্ত ৩,৪০০ রোগীকে রাফাহ সীমান্ত দিয়ে বিদেশে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২,১৯৮ জন আহত এবং ১,২১৫ জন অসুস্থ। কিন্তু আরও অনেককে গাজা থেকে সরিয়ে নেয়া জরুরি।

তিনি আরও বলেন, আমরা ইসরাইলের প্রতি জরুরি স্থানান্তরের অনুমতি দেয়ার আহ্বান জানাচ্ছি, যাতে জরুরি রোগীরা দ্রুত চিকিৎসা পায়। প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ।

যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গাজা থেকে ৫০ থেকে ১০০ রোগীকে পূর্ব জেরুজালেম কিংবা পশ্চিমতীরে স্থানান্তর করা হতো। যাদের অধিকাংশই ছিলো ক্যান্সার রোগী। কিন্তু ৭ অক্টোবরের পরে তা প্রায় বন্ধ হয়ে গেছে। 

গাজার এই স্বাস্থ্যব্যবস্থা নিয়ে শুধু জাতিসংঘ নয়, আশঙ্কা জানিয়েছে মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট। তারা বলছে, দক্ষিণ ও মধ্যাঞ্চলের পাশাপাশি উত্তর গাজার হাসপাতালগুলোর ‘বেশির ভাগই’ ধ্বংস হয়ে গেছে। এ অঞ্চলে স্বাস্থ্যব্যবস্থা ‘ধসে পড়ার দ্বারপ্রান্তে’।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। 

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর