গাজায় ৩৬ হাসপাতালের মধ্যে কার্যকর ১২টি

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৫:৪৮ পিএম

দখলদার ইসরাইলের নির্বিচার হামলায় একেবারেই ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্যব্যবস্থা। ৩৬টি হাসপাতালের মাত্র ১২টি এখন কোনোরকমে চিকিৎসা দিতে পারছে। মানবাধিকার সংস্থা বলছে, ১০ দিন ধরে অবরুদ্ধ আল শিফা হাসপাতালে অন্তত ১৩ শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

ছয় মাস ধরে চলা হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। ইসরাইলি হায়েনাদের বর্বর হামলা থেকে রেহাই পায়নি হাসপাতালগুলোও। জাতিসংঘ বলছে, ইসরাইলের লাগাতার হামলায় গাজা উপত্যকার দুই-তৃতীয়াংশ হাসপাতাল এখন সেবাদানের অনুপযোগী। এতে চরম দুর্দশায় পড়েছেন বোমা-গুলিতে আহতরা। 

গাজার হাসপাতালগুলোর পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বায়ক সংস্থা ইউএনওসিএইচএ বলেছে, উপত্যকাটির যেসব হাসপাতাল এখনো চালু আছে, সেগুলোও পূর্ণ মাত্রায় চিকিৎসাসেবা দিতে পারছে না। দক্ষিণের হাসপাতালগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। 

ফিলিস্তিনি এ ভূখণ্ডের ৩৬টি হাসপাতালের দুই-তৃতীয়াংশই ইসরাইলি হামলায় এখন অকার্যকর। কোনো রকমে সেবা দিতে পারছে মাত্র ১২টি হাসপাতাল।

ইউএনওসিএইচএর তথ্য অনুযায়ী, গাজার দক্ষিণে রাফা এলাকার আল-শিফা হাসপাতাল ইসরাইলি বাহিনীর হাতে ১০ দিন অবরুদ্ধ। হাসপাতালে চিকিৎসাকর্মী ও রোগীদের এমন একটি ভবনে আটকে রাখা হয়েছে, যেটি আগে মানবসম্পদ ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হতো। সেখানে চিকিৎসা দেয়ার ব্যবস্থা নেই।

ঘটনাস্থল থেকে আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ১৮ মার্চ আল-শিফা হাসপাতালে ট্যাংক নিয়ে হামলা চালায় ইসরাইল। এর পর থেকে হামলা চলছেই। এতে হাসপাতাল ভবনের পাশাপাশি আশপাশের ঘরবাড়িও ধ্বংস হচ্ছে। হাসপাতালটিতে হত্যা করা হয়েছে এক ফিলিস্তিনি সাংবাদিককে।

ইসরাইলের দাবি, ১০ দিনে আল-শিফা হাসপাতাল ও এর আশপাশের এলাকায় ২০০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে তারা। তবে জেনেভাভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের ভাষ্য, ১০ দিনের অবরুদ্ধ অবস্থার মধ্যে ১৩ শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে ইসরাইল।

গাজার এই স্বাস্থ্যব্যবস্থা নিয়ে শুধু জাতিসংঘ নয়, আশঙ্কা জানিয়েছে মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট। তারা বলছে, দক্ষিণ ও মধ্যাঞ্চলের পাশাপাশি উত্তর গাজার হাসপাতালগুলোর ‘বেশির ভাগই’ ধ্বংস হয়ে গেছে। এ অঞ্চলে স্বাস্থ্যব্যবস্থা ‘ধসে পড়ার দ্বারপ্রান্তে’।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর