এক চালকের ঘুষিতে প্রাণ গেলো আরেক চালকের

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:২০ এএম

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাব এলাকায় এক পিকআপ ভ্যান চালকের ঘুষিতে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মুনতাহার হোসেন (৪০) কিশোরগঞ্জের সদর উপজেলার নিউটাউন এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।  

জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বিস্কুটের কার্টনবাহী ট্রাক ঢাকা-সিলেট সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকায় আসলে, পেছন থেকে একটি পিকআপ ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এটি নিয়ে দুই চালকের মধ্যে কথা কাটাকাটি হলে, এক পর্যায়ে পিকআপ ভ্যান চালক গাড়ি থেকে নেমে এসে ট্রাক চালক মুনতাহারের গলায় একটি ঘুষি দিলে সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ কলেজে পাঠান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। 

এ ঘটনায় নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহমেদ জানান, বিষয়টি শুনেছি, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আরবিএস
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর