তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:০৬ এএম

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

দেশটির ভূতত্ত্ববিদরা বলছেন, গেলো পঁচিশ বছরের মধ্যে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভূমিকম্পে এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটা এ ভূমিকম্প অনুভূত হয়েছে চীন, ফিলিপাইন এবং জাপানেও।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিলো তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে এবং উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এই ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর একটি সিরিজ আফটারশক অনুভূত হয় যা পরে প্রায় এক ঘণ্টা অব্যাহত ছিলো। 

তাইওয়ান কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে ও বাসিন্দাদের ‘সতর্ক’ থাকার আহবান জানিয়েছে।  

তাইওয়ানের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে চীন, ফিলিপাইন এবং জাপানেও। এই তিন দেশেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

আরবিএস
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর