টাঙ্গাইল পর্যন্ত বাধাহীন যাতায়াত, তারপরেই...

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১:৩৭ পিএম

ঢাকা থেকে যমুনা সেতু প্রায় ১১০ কিলোমিটার। এই পথে এবার ঈদযাত্রায় প্রথম ধাক্কা খেতে হবে আমিনবাজারে। এখানে নির্মাণাধীন ওভারপাসের কারণে সড়ক হয়েছে সরু। আর বরাবরের মতো এবারও বড় সমস্যার কারণ হবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত পথটি। ঈদের বাড়তি গাড়ির চাপ ভোগান্তির কারণ হবে এই পথে। 

ঢাকায় প্রবেশ পথের একটি আমিনবাজার। এই পথ দিয়েই আরিচা ও যমুনা সেতু পাড়ি দেয় সবচেয়ে বেশি যানবাহন। 

আমিনবাজারের জোড়া ব্রিজের নির্মাণ ও সড়ক প্রশস্ত করার কাজ চলছে। চলছে উড়ালপথ নির্মাণের কাজও। এবারের ঈদযাত্রায় এটাই হতে পারে বিষফোড়া। কেননা পথের এই অংশে এতসব নির্মাণ কাজের কারণে পথ হয়ে পড়েছে সরু। 

এইটুকু বাধা পার হলে সামনের পথে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। নবীনগর মোড় পাড় হওয়া যাবে অনায়াসেই। তবে বিপত্তির কারণ হতে পরে বাইপাইল মোড়। বরাবরের মতোই এই অংশে প্রয়োজন হবে বাড়তি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার। 

এক সময়ের যানজট আর ভোগান্তির কেন্দ্র চন্দ্রায় এখন আর আগের বিশৃঙ্খল পরিস্থিতি নেই। এক্সপ্রেস ওয়ের আদলে করা চার লেনের এই সড়ক দিয়ে দ্রুতই পৌঁছানো যাবে এলেঙ্গা মোড়ে। 

চার লেনের এই সড়ক এলেঙ্গা মোড় এসে দুই লেনে যুক্ত হয়েছে। যা প্রশস্ত করার কাজও চলে। 

এই সমস্য নতুন নয়। দীর্ঘ দিনের এই সমস্যাটির সমাধান হবে; নতুন সড়ক নির্মাণ শেষ হলেই। তবে তার আগে এবারের ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কাটা থেকেই যাচ্ছে।

আরবিএস
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর