ভয়াবহ খরায় জিম্বাবুয়েতে জাতীয় দুর্যোগ ঘোষণা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পিএম

বেশ কয়েক বছর ধরেই ভয়াবহ খরায় ভুগছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। এই পরিস্থিতি মোকাবিলায় ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছে দেশটির সরকার। এছাড়া ক্ষুধা মোকাবিলায় বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন বলেও জানিয়েছে দেশটি।

প্রতিবেশী জাম্বিয়া ও মালাউইও সম্প্রতি খরার কারণে রাষ্ট্রীয় দুর্যোগ বা বিপর্যয়ের ঘোষণা দিয়েছে। অনেকের আশঙ্কা, আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে চলমান এই খরা হবে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ। খবর বিবিসি’র। 

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) বলেছে, ১ কোটি ৩৬ লাখ মানুষ বর্তমানে এই অঞ্চলে ‘সংকট স্তরের’ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে।

ব্রিটিশ বার্তাসংস্থা দ্য গার্ডিয়ান জানিয়েছে, দীর্ঘস্থায়ী খরা মোকাবিলায় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন। 
বুধবার নানগাগওয়া বলেন, কম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট খরা ও ক্ষুধা মোকাবিলায় জিম্বাবুয়ের প্রয়োজন ২০০ কোটি ডলার। বৃষ্টিপাত কম হওয়ায় দেশটির প্রায় অর্ধেক ফসল (ভুট্টা) নিশ্চিহ্ন হয়ে গেছে।

এদিকে শস্যের ঘাটতি দেখা দেওয়ায় দেশটিতে খাদ্যের দাম বেড়ে গেছে। এতে আনুমানিক ২৭ লাখ মানুষ তীব্র খাদ্য সংকট বা ক্ষুধার মুখোমুখি হবে।

এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বলেন, জিম্বাবুয়ের সব নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের প্রথম অগ্রাধিকারের মধ্যে রয়েছে। জিম্বাবুয়ের কোনো নাগরিককে ক্ষুধায় আত্মহত্যা করতে বা মরতে হবে না।

জিম্বাবুয়ে অবশ্য এরই মধ্যে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় উচ্চ মুদ্রাস্ফীতির শিকার হয়েছে। এই পরিস্থিতিতে দেশটি এখন আন্তর্জাতিক বাজার থেকে পর্যাপ্ত পরিমাণ ভুট্টা খুঁজে পাওয়ার চেষ্টা করছে।

জিম্বাবুয়ে এক সময় আফ্রিকার দক্ষিণাঞ্চলের রুটির ঝুড়ি হিসেবে পরিচিত ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ফসল ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির পাশাপাশি মারাত্মক খরার সম্মুখীন হয়েছে দেশটি।

আফ্রিকার এই দেশটিতে সবচেয়ে খারাপ খরা ঘটেছিল ১৯৯২ সালে। সেসময় দেশটির গবাদি পশুর এক-চতুর্থাংশই মারা গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান শুষ্ক আবহাওয়া আবারও ফিরে এসেছে। এর আগে ২০১৬ সালে এবং এরপর ২০১৯ সালেও দেশটিতে খরা ঘোষণা করা হয়েছিল।

শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপমাত্রা এরই মধ্যে প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বিশ্বের সব দেশ কার্বন নির্গমনের মাত্র ব্যাপকভাবে না কমালে বিশ্বব্যাপী তাপমাত্রা আরও বাড়তে থাকবে।

যদিও সব খরা জলবায়ু পরিবর্তনের কারণে হয় না, তবে বায়ুমণ্ডলে অতিরিক্ত তাপ পৃথিবী থেকে আরও বেশি আর্দ্রতা বের করে দেয় ও এতে করে খরা আরও বেশি খারাপ হয়ে ওঠে।

 

একাত্তর/জো
দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনবিপি) জানিয়েছে।
ভয়াবহ খরার কারণে খাদ্য সংকটে পড়া মানুষদের খাওয়াতে হাতি মারার পরিকল্পনা করছে জিম্বাবুয়ে। ২০০ হাতি বাছাই করে মেরে তাদের মাংস খরাপীড়িত এলাকাগুলোতে বিতরণ করবে বলে ঘোষণা করেছে দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ। 
দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটির আরও কয়েকজন শীর্ষ নেতা ও ব্যবসায়ীদেরও নিষেধাজ্ঞার...
জিম্বাবুয়েতে ব্যক্তিগত উড়ান বিধ্বস্ত হয়ে ভারতীয় ধনকুবের হরপাল রনধাওয়া ও তার ছেলে আমেরসহ ছয় আরোহী নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর