হাতি মেরে খরাপীড়িতদের খাওয়াবে জিম্বাবুয়ে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

ভয়াবহ খরার কারণে খাদ্য সংকটে পড়া মানুষদের খাওয়াতে হাতি মারার পরিকল্পনা করছে জিম্বাবুয়ে। ২০০ হাতি বাছাই করে মেরে তাদের মাংস খরাপীড়িত এলাকাগুলোতে বিতরণ করবে বলে ঘোষণা করেছে দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ। 

মঙ্গলবার বন্যপ্রাণী কর্তৃপক্ষের মুখপাত্র টিনাশে ফারাও জানান, এ পরিকল্পনার মাধ্যমে দেশের যেসব অঞ্চলে প্রচণ্ড খরা চলছে, সেখানকার মানুষের খাদ্য চাহিদা মেটানোর চেষ্টা করা হবে। খবর সিএনএন’র।

তিনি আরও বলেন, ‘আমরা হাতি বাছাই করার একটি পরিকল্পনা করছি এবং কিভাবে এই কাজটি সম্পন্ন করব, তার ওপর কাজ চলছে।’

এবারের খরার প্রধান কারণ এল নিনো, যা আফ্রিকার দক্ষিণাঞ্চলের ফসলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই কারণে পুরো অঞ্চলজুড়ে প্রায় ছয় কোটি ৮০ লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছে। 

খরার পাশাপাশি হাতির অতিরিক্ত সংখ্যা অঞ্চলটিতে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির সংরক্ষিত অঞ্চলে ৫৫ হাজার হাতির জায়গায় বর্তমানে প্রায় ৮৪ হাজার হাতি বাস করছে, যা পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে।

এই উদ্যোগের পেছনের আরেকটি কারণ, সেখানে হাতি এবং মানুষের মধ্যে সংঘর্ষের সংখ্যা বেড়ে চলেছে। গত বছরই হাতির আক্রমণে ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। 

এসব সংকট মোকাবিলায় হাতির সংখ্যা কমিয়ে আনার একটি কার্যকরী উপায় খুঁজছে জিম্বাবুয়ে।

সম্প্রতি নামিবিয়া একইভাবে ৮৩টি হাতি মেরে সেগুলোর মাংস খরাপীড়িত এলাকায় বিতরণ করেছে। জিম্বাবুয়ের এই পদক্ষেপকেও সেই উদাহরণের অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

একাত্তর/জো
কয়েক দশক ধরে ইরান তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে মুসলিম বিশ্বের রক্ষক হওয়ার আখ্যান তৈরি করেছে। তেহরান নিজেকে ধারাবাহিকভাবে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, যা ইসলামি দেশগুলোর ওপর...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল এমন এক জটিল ও দূরপাল্লার...
দেখতে দেখতে বিশ্বের অন্যতম শীর্ষ শক্তিধর দেশ রাশিয়ার ক্ষমতায় ২৫ বছর পার করলেন ভ্লাদিমির পুতিন। ১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দ্বায়িত্ব পান তিনি।
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটি জুড়ে চলছে ক্ষমতা দখলের ভয়ানক খেলা। দেশটির অধিকাংশ জনগণই প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানালেও, আগামীতে তাদের স্বার্থ বড়...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর