বাগেরহাটে নারী ও শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১১:২৭ পিএম

বাগেরহাটে পৃথকস্থান থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ও দুপুরে মরদেহ দুটো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, শিশু আহসান বিশ্বাস (৫) ও অজ্ঞাত নারী (৪০)।

নিহত শিশু আহসান নড়াইল জেলার নরাগাথী উপজেলার চর-শুক্তাইল গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মোল্লাহাট উপজেলার কচুরিয়া গ্রামে নানা মাওলানা ফিরোজ আহম্মেদের বাড়িতে থাকতো।

স্থানীদের বরাতে পুলিশ জানায়, মোল্লাহাটের কচুরিয়া গ্রামে নানা মাওলানা ফিরোজ আহম্মেদের বাড়িতে থাকতো শিশু আহসান। শুক্রবার সে খেলার জন্য বের হয়ে নিখোঁজ হয়। পরে শিশুর বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ খোঁজ শুরু করে। এরমধ্যে স্থানীয়রা গ্রামের একটি বাগানে তার হাত-পা বাধা লাশ দেখে পুলিশে খবর দেয়।

অপরদিকে শনিবার সকালে উপজেলার চরকান্তি গ্রামের একটি মৎস্য ঘেরে অজ্ঞাত ওই নারীর মরদেহ পরে থাকতে দেখা যায়। তবে, কিভাবে দেহটি সেখানে এলো তা জানা যায়নি। দেহ উদ্ধারের সময় নারীর পরনে ছিলো লাল রঙয়ের জামা এবং নীল রঙের সেলোয়ার।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মামলা হয়েছে।

একাত্তর/আরএ
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর