আধা মণ গাঁজা ও ভাং ইঁদুরে খেয়েছে, দাবি পুলিশের

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৪:২২ পিএম

অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে প্রায় আধ মণ গাঁজা ও ভাং জব্দ করেছিল পুলিশ। কিন্তু মালখানায় রাখা সেসব আলামত ইঁদুর খেয়ে ও নষ্ট করে ফেলেছে বলে এমনটাই দাবি করেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধনবাদ জেলার একটি থানার পুলিশ।

পুলিশ বলেছে, আলামতের গাঁজা ও ভাং ইঁদুর নষ্ট করে ফেলায় সেগুলো আদালতে হাজির করা সম্ভব হয়নি। মামলা সংশ্লিষ্ট এক আইনজীবী গত রোববার বার্তা সংস্থা পিটিআই’কে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ছয় বছর আগে জব্দ করা ভাং ও গাঁজা হাজির করার জন্য রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলো স্থানীয় আদালত। গত শনিবার প্রধান জেলা ও দায়রা জজ রাম শর্মার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয় পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, থানার মালখানায় (স্টোর) মজুত করা মাদকদ্রব্য সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে ইঁদুর। এ ব্যাপারে থানায় একটি রিপোর্টও করা হয়েছিল।

গত ২০১৮ সালের ১৪ ডিসেম্বর ১০ কেজি ভাং ও ৯ কেজি গাঁজাসহ শম্ভু প্রসাদ আগারওয়াল ও তার ছেলেকে গ্রেপ্তার করে রাজগঞ্জ পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করা হয়।

বিচারকালে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়প্রকাশ প্রসাদকে জব্দ করা ভাং ও গাঁজা ৬ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক।

মামলায় আসামিপক্ষের আইনজীবী অভয় ভাট পিটিআই’কে বলেছেন, জয়প্রকাশ প্রসাদ গত শনিবার রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একটি আবেদন নিয়ে আদালতে হাজির হয়েছিলেন। তারা বলছেন, সব বাজেয়াপ্ত সামগ্রী নাকি ইঁদুরে নষ্ট করে ফেলেছে।

এদিকে, ওই আইনজীবীর দাবি, তার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কারণ পুলিশ জব্দ করা জিনিসগুলো দেখাতে পারেনি।

 

একাত্তর/জো
ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের সময় নজিরবিহীন এক হামলার ঘটনা ঘটেছে। চোরাচালানকারী সন্দেহে এক স্থানীয় ব্যক্তিকে আটকের জেরে...
ভারতের রাজস্থান রাজ্যের ঝুনঝুনু জেলায় সড়ক নির্মাণকাজে নিয়োজিত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আটজন শ্রমিকের। সোমবার ঝুনঝুনু জেলার উদয়পুরওয়াতি থানা এলাকার ছাপোলি গ্রামে এই...
ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটার তালিকা কারচুপি ও ভোট চুরির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের...
ভারতে নির্বাচন কমিশনের বিতর্কিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার মাধ্যমে তালিকা থেকে ১৩ কোটিরও বেশি ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের...
কিম কার্দাশিয়ানের মূলধারার অভিনয়ে আত্মপ্রকাশের স্বপ্নটা যেন রূপ নিয়েছিল চরম এক ফ্লপ নাটকে! গত বছর মুক্তি পাওয়া তাঁর আইন বিষয়ক ড্রামা ‘অল’স ফেয়ার’-কে সমালোচনায় তুলোধোনা করেছিলেন সমালোচকরা। কিন্তু...
ব্রিজিত বার্দোর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে যুদ্ধ তুঙ্গে: শেষ সঙ্গীকে ‘সর্বস্বান্ত’ করার নেপথ্যে এক গোপন চিঠি!
সীমান্তের কাঁটাতারের বেড়া আর ভৌগোলিক দূরত্বের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো বাবা-মেয়ের যোগাযোগ। প্রায় পাঁচ দশক ধরে জীবিত অবস্থায় বাবার সঙ্গে দেখা করা হয়নি। অবশেষে শতবর্ষী বাবার মৃত্যুর পর...
৪৫ বছরের কম্যুনিস্ট শাসনের রাজনৈতিক আঘাত ও ট্রমা থেকে হাঙ্গেরিয়ান সমাজকে নিরাময়ের লক্ষ্যে কম্যুনিস্ট আমলের গোপন গোয়েন্দা ফাইলের তথ্য সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করেছে হাঙ্গেরি সরকার। হাঙ্গেরির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর