কুয়েতের ঈদ বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পিএম

ঈদুল ফিতরের শেষ মূহুর্তে কুয়েতের শপিং মলগুলোতে বাড়ছে প্রবাসীদের ভিড়। ঈদ ঘিরে নতুন নতুন পণ্যে সয়লাব হয়ে গেছে। সব খানেই চলছে ঈদের বিশেষ ছাড়, কেনাকাটায় চলছে ধুম।  

অভিজাত মলগুলোতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এবার আন্তর্জাতিক বাজার দখলের প্রস্তুতি নিয়ে রেখেছে। ইউরোপ-আমেরিকা ছাড়িয়ে এবার মধ্যপ্রাচ্যের আধিপত্য বিস্তারের সক্ষমতা দেখাচ্ছে প্রতিষ্ঠানগুলো।

এতদিন ইউরোপ আমেরিকা জুড়ে বাংলাদেশের তৈরি পোশাকের কদর ছিলো। মধ্যপ্রাচ্যে এই খাতে ঘাটতি থাকলেও তা এখন কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ক্রমেই বাড়ছে বাংলাদেশে তৈরি পোশাকের চাহিদা।

আসন্ন ঈদকে সামনে রেখে বাংলাদেশি পোশাকের নতুনত্ব ছড়িয়ে দিতে চাইছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। শুধু বাংলাদেশি নয়, এশিয়ার ক্রেতাদের মাঝেও দেশি পোশাকের ঐতিহ্য ছড়িয়ে দিতে চান প্রবাসী ব্যবসায়ীরা।

কুয়েতের সুক ওয়াতানিয়া, সালমিয়া, ফরওয়ানিয়া, জিলিব এলাকায়সহ বাংলাদেশি শপিংমলগুলোয় বাজার দখলের লক্ষ্যে কাজ শুরু করেছে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

প্রবাসী বাংলাদেশীদের জন্য এসব প্রতিষ্ঠানে নিজস্ব ব্র্যান্ডের পাঞ্জাবি প্রদর্শিত হচ্ছে। আগে যেসব প্রবাসী ঈদ করতে দেশ থেকে পাঞ্জাবি কিনে নিয়ে আসতেন, তারা এখন দেশীয় বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি পাচ্ছেন।

আবার উল্টো চিত্রও দেখা যায় অধিকাংশ প্রবাসীদের মধ্যে দেশে পরিবার প্রিয়জনদের ঈদের কেনাকাটার জন্য টাকা পাঠালেও নিজের কেনাকাটা করেন না।


এআর
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর