ঈদের দিনে জাতীয় ঈদগাহকেন্দ্রিক চলাচলে ডিএমপির নির্দেশনা

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ এএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াত ছাড়াও রাজধানীতে চলাচলের নানা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে এসব নির্দেশনার কথা জানানো হয়।

ট্রাফিক নির্দেশনার মধ্যে যেসব রাস্তায় ডাইভারশন থাকবে সেগুলো হলো:

জিরো পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারি হাসপাতাল, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং, কন্ট্রোলরুম গ্যাপ ও মৎস্য ভবন ক্রসিং।

এছাড়াও যানবাহন চলাচলের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, শাহবাগ-মৎস্য ভবন থেকে গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন মৎস্য ভবন-কাকরাইল মসজিদ-রাজমনি ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

বঙ্গবাজার থেকে হাইকোর্ট অভিমুখী যাত্রীবাহী যানবাহন চাঁনখারপুল-বকশি বাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। বাবুবাজার-গুলিস্তান থেকে কদমফোয়ারা-মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

আর ঈদের দিন সর্বসাধারণের গাড়ি পার্কিংয়ের স্থানের নির্দেশনাও বলা হয়েছে। তাতে বলা হয়, গণপূর্ত ভবন প্রাঙ্গণ, আইইবির প্রাঙ্গণ, জিরোপয়েন্ট ক্রসিং থেকে ইউবিএল ক্রসিং পর্যন্ত, দোয়েল চত্বর ক্রসিং এর দক্ষিণ-পশ্চিম-উত্তর পার্শ্ব, ফজলুল হল থেকে বঙ্গবাজার ক্রসিং পর্যন্ত, মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকে কার্পেট গলি রোড এলাকা ও মৎস্য ভবন ক্রসিং হতে শাহাবাগ ক্রসিং পর্যন্ত।

ভিভিআইপি/ভিআইপি কার পার্কিং: রাষ্ট্রপতি/প্রধান বিচারপতি/ভিভিআইপিদের গাড়ি সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে থাকবে। মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ/ভিআইপিরা ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে, বিচারপতিরা সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে এবংউচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/ বিশিষ্ট ব্যক্তিবর্গ/সাংবাদিকরা গণপূর্তভবনের আঙ্গিনায় গাড়ি পার্কিং করবেন।

এআর
পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন রুটের ট্রেন একে একে প্রবেশ করতে দেখা গেছে।
ঈদুল ফিতরের টানা সাতদিনের ছুটি শেষে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেদি, ঘুড়ি উৎসব, ঈদ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর