মিরপুরে চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলে নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পিএম

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের এক ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম জাহিদ (১৭)। সে চিড়িয়াখানার মাহুত আজাদ আলী ছেলে। তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, বাহিরের কাউকে পশুর কাছে নিয়ে যাওয়া নিষেধ ধাকলেও মাহুত তার ছেলেকে ভেতরে ঢুকিয়ে হাতির কাছে নিয়ে গিয়েছিল। তারপরই এই ঘটনা। মাহুত আজাদ আলী ১৫ বছর ধরে চিড়িয়াখানায় হাতির দেখাভাল করে আসছেন।

তিনি জানান, চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না জানিয়ে আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য রওনা দেন আজাদ। পথে ছেলে মারা গেলে মরদেহ নিয়ে তিনি গ্রামের বাড়ি রওনা দিয়েছেন। 

একাত্তর/এসি
ঈদের আনুষ্ঠানিক ছুটি শেষ হলেও কাটেনি উৎসবের রেশ। রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) আজ মঙ্গলবারও (২৪ মার্চ) দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
ঈদুল আযহার পরদিন উপচে পড়া ভিড় দেখা গেছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। শনিবার (৮ জুন) সকাল থেকেই রাজধানী ও আশেপাশের এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন দর্শনার্থীরা।
তীব্র তাপদাহে বিপর্যস্ত চিড়িয়াখানার পশু-পাখিরাও। নেই বানরের লাফালাফি, সিংহের হুংকার, বাঘের ডাক কিংবা হাতিদের খেলা। চিড়িয়াখানা জুড়ে যেনো পশুরাও থমকে আছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর