নওগাঁয় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পিএম

নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। 

নিহতরা হলেন- উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নাঈমুর রহমান নিশাত (২০)। 

এদিকে ঘটনার পর নিহতদের আরেক বন্ধু মুক্তার হোসেন আত্মগোপন করেছেন।

নিহত শারিকুল ইসলাম পিন্টুর বাবা আক্কাস আলী বলেন, বিকেল ৩টার দিকে ছেলে পিন্টু খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর জানতে পারি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারছি না।

স্থানীয় পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে বিলউরাইল গ্রামের মাঠে চার বন্ধু এক সাথে মাদপান করেন। এর কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আশিক মারা যান। অন্য দু'জনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ কুমার বলেন, হাসপাতালে নেয়ার আগেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এরপর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।

মদ্যপানে যুবকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করলেও ওসি বলেন, স্থানীয়সহ বিভিন্নভাবে জানা যাচ্ছে তারা ঈদের আনন্দ উদযাপন করতে মদপান করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি অপর বন্ধু মুক্তার হোসেন আত্মগোপন করেছেন। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করতে পারলে ঘটনার মূল বিষয়টি জানা সম্ভব হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরবিএস
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর