‘ফিতা কাটা নায়িকা’ ট্রলের কড়া জবাব দিলেন অপু

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পিএম

গ্ল্যামার জগতের তারকারা প্রায়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসেন। এনিয়ে তাদের বিড়ম্বনাও কম পোহাতে হয়না। তবে হালে বেড়েছে ‘ট্রল’। সাধারণ একটি বিষয় নিয়েও নেটিজেনদের ট্রল করতে দেখা যায়।

সম্প্রতি এমন এক পরিস্থিতির শিকার হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তবে এর কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে ‘ফিতা কেটে’ এর উদ্বোধন করেন অপু। আর তাতেই সোস্যালে তাকে ‘ফিতা কাটা নায়িকা’ বলে ট্রল করা হয়। 

এ নিয়ে এতোদিন মুখ না খুললেও ঈদুল ফিতর পরবর্তী এক অনুষ্ঠানে অংশ নিয়ে সমালোচকদের একহাত নিয়েছেন অভিনেত্রী।   

সঞ্চালক ‘ফিতা কাটা নায়িকা’ প্রসঙ্গটি তুললে জবাবে অপু বিশ্বাস জানান, ফিতা কাটা তো একটা কাজ, একটা দায়িত্ব। এটা না করার কিছু নেই। এটা নিয়ে সমালোচনারও সুযোগ নেই।  

তিনি আরও বলেন, যাদের এই বিষয়ে জবাব দেবো তাদের তো আসলেই আমার কথা শোনার মতো যোগ্যতাই নেই। তারপরও বলছি- একজন অভিনেতা-অভিনেত্রীর কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। একজন অপু বিশ্বাসের ক্যারিয়ারের খুব অল্প দিনের নয়। অনেক পথ পেরিয়ে আমি এখানে এসেছি। আমি এ অঙ্গনে এসেই যে নায়িকা হয়ে গেছি- তা কিন্তু নয়। অনেক উত্থান-পতন পেরিয়ে আমি কিন্তু নায়িকা হয়েছি। আমাকে নিয়ে যারা এ ধরনের মন্তব্য করছে, আমি বলবো- তারা না বুঝেই এসব করছে। শুধু আমি নয়, এটা অনেকেই করে। এটা (ফিতা কাটা) তো কাজ। এটা না করার কিছু নেই। আমাকে এসব অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় প্রচারের জন্য। আমি গেলে তাদের প্রচার বেশি হয়। অনেকেই এমন সুযোগ না পেয়ে নেগেটিভ মন্তব্য করেন।

ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা দাবি করেন, তাকে নিয়ে কথা বলে অনেকেই ভাইরাল হতে চায়।

অনুষ্ঠানের এক পর্যায়ে অপু বিশ্বাস বলেন, এসব কথায় আমি কান দিতে চাই না। আমি কাজ দিয়ে এগিয়ে যেতে চাই।

একাত্তর/এনএন/এসি
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
দুই দশকের দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন রুনা খান। তবে এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই নতুন এক রূপে। নির্মাতা জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’ নামের একটি...
ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান।
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর