পদ্মাসেতুর পিলারে ধাক্কা তদন্তে কমিটি, ফেরির মাস্টার বরখাস্ত

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১০:৪৬ এএম

নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সাথে ফেরি রো রো শাহজালালের সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বরাবর রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

বিআইডব্লিউটিসি'র পরিচালক (বাণিজ্যিক) এস.এম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন, বিআইডব্লিউটিসি'র পরিচালক (নৌ স ও প) মো. শাহ জাহান, বিআইডব্লিউটিসি'র এজিএম (মেরিন) আহমেদ আলি এবং বিআইডব্লিউটিসি'র এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান। 

আরও পড়ুন: পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ৫০

এদিকে এদিকে এ ঘটনায় ফেরির মাটারকে বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিসি-র সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, সঠিকভাবে পরিচালনায় ব‍্যর্থ হওয়ায় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত রো রো ফেরি শাহজালাল এর ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

শুক্রবার (২৩ জুলাই) সকালে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মাসেতুর ১৭ নাম্বার পিলারে সজোরে ধাক্কা দেয় রো রো ফেরি শাহজালাল। এতে ফেরিতে অবস্থান করা কমপক্ষে ৫০ জন এবং ফেরির কয়েকজন ষ্টাফ আহত হন। একইসাথে ফেরিতে থাকা যানবাহন এবং ফেরিও বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। 


একাত্তর/আরএইচ

গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
দেশের বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়ার প্রবণতা রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইন ও...
বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর