সই জাল করে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সচিব পলাতক

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের সরকারি তহবিল থেকে প্রায় ৫৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সংশ্লিষ্টদের সই জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এসব অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামানের (৪৫) বিরুদ্ধে।

অভিযোগ প্রকাশের পর থেকে রুয়েলুজ্জামান মুঠোফোন বন্ধ রেখে পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ইউনিয়ন পরিষদ ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওর ও নিম্নাঞ্চলের ৮৭৭ জন প্রান্তিক কৃষককে মানবিক সহায়তা হিসেবে জনপ্রতি তিন হাজার টাকা করে দেওয়ার জন্য গত জুলাই মাসে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের যৌথ হিসাবে এ অর্থ জমা হয়। আগের স্থিতিসহ ওই হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা ছিলো।

কৃষকদের মাঝে টাকা বিতরণের জন্য চেকবই তুলে চেক তৈরির দায়িত্ব দেওয়া হয় সচিব রুয়েলুজ্জামানকে। অভিযোগ রয়েছে, অসুস্থতার অজুহাতে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন এবং নির্ধারিত দুই দফা তারিখে উপস্থিত হননি। সর্বশেষ ২৬ নভেম্বর টাকা বিতরণের দিন নির্ধারিত থাকলেও ২২ নভেম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিলো না; মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং বাড়িতেও তার খোঁজ মেলেনি।

সন্দেহ হলে গত ২৪ নভেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখা থেকে যৌথ হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান। এতে দেখা যায়, কৃষকদের সহায়তার হিসাবে মাত্র দুই হাজার ৫০৪ টাকা অবশিষ্ট আছে।

প্রশাসক ফজলুর রহমানের অভিযোগ, তার ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের সই জাল করে ২৬টি চেকের মাধ্যমে ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ২৬ লাখ ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে, যা সুবিধাভোগী কৃষকদের দেওয়া হয়নি।

একইভাবে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের যৌথ হিসাব থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সোনালী ব্যাংকের ওই হিসাবে আগের স্থিতি ও বিভিন্ন সরকারি বরাদ্দসহ মোট ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা জমা ছিলো। অভিযোগ অনুযায়ী, সই জাল করে ৪৪টি চেকের মাধ্যমে বিভিন্ন সময়ে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুই হিসাব মিলিয়ে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় গত ২৪ নভেম্বর রাতে লিখিত অভিযোগের ভিত্তিতে মো. উসমান গনি (৪৫) ও রিপন কর্মকারকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে রুয়েলুজ্জামান ছাড়াও তার স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) ও রাকিব তালুকদার (২৮) এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত বলেন, ব্যাংক স্টেটমেন্ট যাচাই ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ করা হয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ ও সই জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে; কাউকে ছাড় দেওয়া হবে না। মানবিক সহায়তার বরাদ্দ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রকৃত উপকারভোগীদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে স্বার্থবিরোধী একটি মহল বিদেশে বসে কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য...
‘আমি আজ ভীষণ খুশি ও আনন্দিত। এতোদিন আমার নিজের কোনো ঘর ছিলো না, তাই আমাকে অনেক কষ্ট করে দিন কাটাতে হয়েছে। আমি দিন আনি দিন খাই—নিজের সামর্থ্যে একটি ঘর বানানোর মতো অবস্থা আমার কখনোই ছিলো না।...
নেত্রকোনায় টোল আদায়কে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
ভারতে সামগ্রিক মূল্যস্ফীতির চেয়েও বড় উদ্বেগ হয়ে উঠেছে খাদ্যপণ্যের দাম। চাল, ডাল, পেঁয়াজ, টমেটো ও ভোজ্যতেলের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো পড়েছে...
সিলেট নগরের সুরমা নদী থেকে মা ও তার ১১ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা...
চুয়াডাঙ্গায় গভীর রাতে কুঁড়েঘরে অবস্থান করা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের কামরির বিলে এই...
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর