টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং নামের এক চীনা নাগরিকের বিরুদ্ধে। নিখোঁজের সাত দিন পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার চেন ইয়ংকে মানিকগঞ্জের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে মানিকগঞ্জ থেকে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এ ঘটনায় পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের পর ২৪ নভেম্বর (মঙ্গলবার) রাতে ওই ছাত্রী তার বড়ো বোনকে মুঠোফোনে কল করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিলো। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে ওই ছাত্রী।

শিক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ঢাকার উত্তরা পূর্ব থানার চার নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ওই ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান বলেন, ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে তার বড়ো বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে মানিকগঞ্জ থেকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ আঁখি ও তার পাঁচ বছরের ছেলে আহনাব আদিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। 
বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের...
গাইবান্ধায় ঘরের বিছানা থেকে মা ও পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামীর দ্বিতীয় স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
বাগেরহাটের মোল্লাহাটে একটি মাদ্রাসাসংলগ্ন মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে এবং ভুক্তভোগী শিশুদের...
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দলীয় কার্যালয়ে কোনো আগুন লাগেনি বলে দাবি করেছেন উপজেলা বিএনপির নেতা–কর্মী ও স্থানীয়...
সময়ের স্বল্পতায় অনেক প্রকল্প হাতে নেওয়া সম্ভব না হওয়ায় চলতি বাজেট থেকে ১০ হাজার কোটি টাকা সরকারকে ফেরত দিতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে আগামী বছর অন্ধকার টানেলের ভেতর থেকে আলো জ্বালাবে...
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর