উল্লাপাড়ায় বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (২৫ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার বগুড়া–নগরবাড়ী মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক মোন্নাফ হোসেন ও যাত্রী চন্দন পাল। তাদের দুইজনেরই বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামে।

স্থানীয়রা জানান, উল্লাপাড়া থেকে শাহজাদপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজ এলাকায় পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সি-লাইন’ পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রী প্রাণ হারান।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়া উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করেন তাঁরা।...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা একটি লরির পেছনে গিয়ে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের একজন খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে...
বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের সরকারি তহবিল থেকে প্রায় ৫৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সংশ্লিষ্টদের সই জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে...
ভারতে সামগ্রিক মূল্যস্ফীতির চেয়েও বড় উদ্বেগ হয়ে উঠেছে খাদ্যপণ্যের দাম। চাল, ডাল, পেঁয়াজ, টমেটো ও ভোজ্যতেলের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো পড়েছে...
সিলেট নগরের সুরমা নদী থেকে মা ও তার ১১ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর