টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো জিম্বাবুয়ে

আপডেট : ২৩ জুলাই ২০২১, ০৮:২৭ পিএম

টেস্ট, ওয়ানডেতে হারের পর প্রথমবার জয়ের মুখ দেখলো স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী বাংলাদেশকে ২৩ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো জিম্বাবুয়ে। এর আগে প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৬৬ রান তোলো স্বাগতিকরা। জবাবে ১৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলো ১৪৩ রান।

যেমন গোছানো ব্যাটিং করা দরকার ছিল, শুরু থেকেই সেটা পারেনি বাংলাদেশ। বরং ব্যাটসম্যানদের মধ্যে দেখা গেছে বারবার উড়িয়ে মারার চেষ্টা। যে চেষ্টাগুলোর বেশিরভাগই হয়েছে ক্যাচ।

দলের খাতায় ১৭ রান উঠতেই সাজঘরে ফিরে যান আগের ম্যাচের দুই হাফসেঞ্চুরিয়ান নাইম শেখ (৮ বলে ৫) আর সৌম্য সরকার (৭ বলে ৮)। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে ব্লেসিং মুজারাবানি বোল্ড করেন নাইমকে, তিন বল পর সৌম্য কভারে ক্যাচ দেন সিকান্দার রাজাকে।

অভিজ্ঞ সাকিব আল হাসানও সুবিধা করতে পারেননি। ১০ বলে ১২ করে ওয়েলিংটন মাসাকাদজাকে ডাউন দ্য উইকেটে তুলে মারতে গিয়ে কভারেই রাজার তালুবন্দী হন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টুয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন

সেই ধাক্কা সামলানো তো পরে, নবম ওভারে এসে ফের জোড়া উইকেট হারায় বাংলাদেশ। এবারও সেই মাসাকাদজা। ওভারের প্রথম বলেই লংঅনে তুলে দিয়ে মাহমুদউল্লাহ ফেরেন ৬ বলে ৪ রানে। দুই বল পর মাহেদি হাসান (১৯ বলে ১৫) তুলে দেন লং অফে।

বাংলাদেশের হারের ম্যাচে আলো ছড়ালেন অভিষেকের স্বাদ পাওয়া শামীম পাটোয়ারী। কেন তাকে নিয়ে এতো আলোচনা, কিছুটা হলেও বুঝিয়ে দিয়ে গেলেন ১৩ বলে ২৯ রানের ক্যামিওতে। ২২২ স্ট্রাইক রেটের ইনিংসে চার মারেন ৩টি, ছক্কা ২টি। যার সবগুলোই ছিল দর্শনীয়। যখন ক্রিজে এলেন, তখন জয়ের জন্য ৫২ বলে প্রয়োজন ৯৯ রান। যখন আউট হলেন, তখন দলের প্রয়োজন ২৯ বলে ৫৮ রান। হারতে বসা ম্যাচেও প্রাণ ফিরিয়েছিলেন শামীম। শেষপর্যন্ত বাকিদের ব্যর্থতায় হার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬৬/৬ (মারুমানি ৩, মাধেভেরে ৭৩, চাকাভা ১৪, মায়ার্স ২৬, রাজা ৪, বার্ল ৩৪*, জঙ্গুয়ে ২; তাসকিন ৪-০-২৮-০, মেহেদি ১-০-১১-১, শরিফুল ৪-০-৩৩-৩, সাইফ ৪-০-৩৬-০, সাকিব ৪-০-৩২-১, সৌম্য ২-০-১৬-০, শামীম ১-০-৭-০)

বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৪৩ (নাঈম ৫, সৌম্য ৮, মেহেদি ১৫, সাকিব ১২, মাহমুদউল্লাহ ৪, আফিফ ২৪, সোহান ৯, শামীম ২৯, সাইফ, তাসকিন ৫, শরিফুল ০*; রাজা ৩-০-২২-০, চাতারা ৪-০-২৪-২, মুজারাবানি ৪-০-২১-২, জঙ্গুয়ে ৩.৫-০-৩১-৩, মাসাকাদজা ৪-০-২০-৩, মাধেভেরে ১-০-১৬-০)

একাত্তর/এসি

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর