প্যারিসে ইরানি দূতাবাসে আত্মঘাতীর হুমকি দেয়া ব্যক্তি গ্রেপ্তার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩০ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানি কনস্যুলেট বা দূতাবাসে নিজেকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তল্লাশির পর তার কাছে কোনো বিস্ফোরক পায়নি ফরাসি পুলিশ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। 

পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানায়, সকালে ওই ব্যক্তিকে ইরানি কনস্যুলেটে প্রবেশ করতে দেখা যায়। এসময় তার কাছে একটি গ্রেনেড ও বিস্ফোরক ভেস্ট ছিলো বলে মনে হয়েছিল। এর পরপরই পুলিশ এলাকাটি ঘেরাও করে। এর কিছুক্ষণ পরে কনস্যুলেট ত্যাগ করার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে তার পরিচয় প্রকাশ করেনি প্যারিস কর্তৃপক্ষ। 

ব্রিটিশ টেলিভিশন চ্যানেল বিএফএম-এর খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির কাছে নকল গ্রেনেড ছিলো। 

ফরাসি পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, গেলো বছর সেপ্টেম্বরে ইরানি কনস্যুলেটের কাছে অগ্নিসংযোগের চেষ্টার জন্য যাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হয়েছিল, ইনিই সেই ব্যক্তি।

ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি কনস্যুলেটে মেঝেতে ইরানের পতাকা পা দিয়ে মাড়িয়েছিলেন এবং বলছিলেন, তিনি তার ভাইয়ের হত্যার বদলা নিতে চান।

ইরান ও ইসরাইলের মধ্যকার উত্তেজনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

এর আগে শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সূত্রগুলোর দাবি, ইসরাইল ইরান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে। 

তবে ইরান বলছে, ইস্পাহান শহরের ওপর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। ইসরাইলও সরাসরি এ হামলার দায় স্বীকার করেনি। 

এদিকে এ ঘটনার পর প্যারিসের মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই পরামর্শ ফরাসি পুলিশেরও। 

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর