গাজায় প্যারাসুটের কাপড় দিয়ে তৈরি হচ্ছে তাঁবু

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পিএম

গাজা উপত্যকায় প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। অনেকে পুরো পরিবার হয়ে নিস্ব। এরই মধ্যে, মৌলিক চাহিদার চরম অভাবে মানবেতর অবস্থায় দিন কাটছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর। এ অবস্থায় আন্তর্জাতিক মহল হেলিকপ্টারে করে যে প্যরাসুটের সাহায্যে ত্রাণ ফেলছে, সেই প্যারাস্যুটের কাপড় সংগ্রহ করে তাঁবু তৈরি করছেন স্থানীয়রা।

প্রতি মুহূর্তেই হামলার হুমকি, রক্তপাত আর বাড়তে থাকা হাহাকারের মধ্যেই দিন কাটছে গাজা উপত্যকার মানুষের। নেই এক দণ্ড স্বস্তিও। এরই মধ্যে, গাজার বেশিরভাগ বাসিন্দা যে রাফাহ সীমান্তে অবস্থান নিয়েছে সেখানেই এখন প্রতিদিন হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইলের সেনাবাহিনী।

বাড়ছে মানবিক সংকট। স্বজনহারাদের হাহাকার থামাবার মতো নেই কোন সাত্ত্বনা। ফিলিস্তিনিদের কথায় আমরা এক একটি প্রাণ বিশ্বের কাছে এখন শুধুই সংখ্যায় পরিণত হয়েছি। হাজার হাজার মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে। তাদের উদ্ধারের কোন চেষ্টাও করা হয়নি। হয়তো কোনদিন উদ্ধার হবেও না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে প্রায় সাত মাসে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরাইলি হামলায়। যদিও স্থানীয়রা বলছেন, অসংখ্য মানুষ প্রতিদিন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ছে। তাদের উদ্ধারের কোন চেষ্টাও নেই। তাই নিহতের সংখ্যাতেও তাদের হিসেব যুক্ত করার সুযোগ নেই।

এতে নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা গাজাবাসীর। তারা বলছেন, চোখের সামনে একটা পুরো পরিবারকে মরতে দেখলাম আজ। হামলায় একটা দুই বছর আর পাঁচ বছরের দুটো বাচ্চার শরীর থেকে মাথা ছিন্ন হয়ে গেছে। ওদের মা, বাবা সবাই মারা গেছে। চারপাশে বহু মানুষ পুরো পরিবার হারিয়ে নিস্ব হয়ে গেছে।

ইসরাইলি হামলায় প্রায় চার মাসে গাজার বেশিরভাগ অবকাঠামোই ধ্বংস হয়ে গেছে। উপত্যকাটির প্রায় সব বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। এ অবস্থায় যেসব প্যারাসুটের সাহায্যে আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় ত্রাণ ফেলছে, সেসব প্যারাসুট সংগ্রহ করে তা দিয়ে তাঁবু তৈরি করছেন সেখানকার মানুষজন।

তাদেরই একজন বললেন, রতাঁবুর জন্য প্যারাসুট সংগ্রহ করে আনা খুবই কঠিন একটি কাজ। অনেক সময় এগুলো সমুদ্রের মাঝখানে পড়ে। অনেকেই প্যারাসুটের কাছে যাওয়ার চেষ্টায় সমুদ্রের পানিতে ডুবে গেছে। তিনি জানান, পরিবারের জন্য তাঁবু তৈরির পর, অন্যদেরও তাঁবু বানিয়ে সাহায্য করার চেষ্টা করছেন।


এআর
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর