২০০ দিনে ইসরাইলের কোন অর্জন নেই: হামাস

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:০১ পিএম

গাজা উপত্যকায় ইসরাইলি হামলা ২০০ দিন পার করলো গত মঙ্গলবার। দীর্ঘ এই সময়ে সেখানে মৃত্যুপুরী তৈরি করার পাশাপাশি ধ্বংসলীলা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি দখলকার ইসরাইল। এই দিনটি উপলক্ষ্যে দেয়া ভাষণে সেই কথাই মনে করিয়ে দিলো হামাসের সামরিক শাখা- কাসাম ব্রিগেড।

দুর্ধর্ষ এই শাখার মুখপত্র আবু উবাইদা যুদ্ধের ২০০তম দিবস উপলক্ষে দেয়া এক বক্তৃতায় বলেছেন, গাজাতে যুদ্ধ শুরু করার পর থেকে ইসরাযইল তার সব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এই ২০০ দিন এবং গাজায় হামাসের প্রতিরোধ ছিলো ফিলিস্তিনের পাহাড়ের মতোই উঁচু এবং দৃঢ়।

আবু উবাইদা বলেন, গাজায় ২০০ দিনে ধ্বংসযজ্ঞ ছাড়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কিছুই অর্জন করতে পারেনি। শত্রুরা এখন জটিল পরিস্থিতির মুখোমুখি, তারা গাজা উপত্যকার বালুতে আটকা পড়েছে। তারা লজ্জা ও পরাজয় ছাড়া আর কিছু পাবে না।

তিনি বলেন, আমাদের ভূমিতে যতোদিন দখলদারদের আগ্রাসন চলবে ততদিন আমরা প্রতিরোধ ও হামলা করবো। ইসরাইল বিশ্বকে বুঝাতে চাচ্ছে তারা প্রতিরোধ বাহিনীকে শেষ করে দিয়েছে, আসলে এটা মিথ্যা। গেলো ২০০ দিনে দিনে গণহত্যা, ধ্বংস এবং হত্যা ছাড়া অন্য কিছু অর্জন করতে পারেনি ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ্য করে আবু উবাইদা বলেন, আপনার মৃত্যু, আপনার দখলের অবসান এবং আপনার পতন, আপনার ভাগ্য এবং বিশ্বের সামনে আপনার কান্নাকাটি আপনার ভাবমূর্তি পরিবর্তন করতে সাহায্য করবে না। আপনাকে একজন হত্যাকারী হিসাবেই সবাই চিনবে।

হামাসের সামরিক শাখা- ইজ্জেদ্দিন আল-কাসাম ব্রিগেড ও আল-আকসা শহীদ ব্রিগেড এবং প্যালেস্টাইন ইসলামিক জিহাদ (পিআইজে) আন্দোলনের কুদস ব্রিগেডসহ আরও বেশ কয়েকটি প্রতিরোধ দল ​​গাজা উপত্যকা জুড়ে অবস্থান করছে এবং ইসরাইলি সেনাদের বিরুদ্ধে অভিযানে নিয়োজিত রয়েছে।

তার পরেও ইসরাইল মনে করে রাফাহ শহরই হলো হামাসের চূড়ান্ত শক্ত ঘাঁটি। তাই মরিয়া হয়ে জনাকীর্ণ সে শহরে একটি ধ্বংসাত্মক হামলার পরিকল্পনা করছে ইসরাইল। আবু উবাইদা জানান, গাজার নির্দিষ্ট কোন স্থান নয় বরং প্রতিটি ইঞ্চিতে হামাসের ঘাঁটি রয়েছে। প্রতিটি বালুকণাতে হামাস মিশে আছে।

বক্তৃতায় আবু উবাইদা অক্টোবরে যুদ্ধের শুরুতে গাজায় প্রতিরোধের সমর্থনে খোলা বেশ কয়েকটি ফ্রন্টের প্রশংসা করেন। আল-আকসা ফ্লাডের পর, লেবানন, ইয়েমেন এবং ইরাকে হামাসের সমর্থনে যুদ্ধ শুরু করা বিভিন্ন গোষ্ঠি ও সংগঠনের সদস্য ও নেতাদের ধন্যবাদও জানান তিনি।

হামাসের এই মুখপাত্র ইরানের ট্রু প্রমিসের করে বলেন, ইরানের প্রতিক্রিয়া, তার আকার এবং প্রকৃতিতে এই অঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন নিয়ম প্রতিষ্ঠা করেছে এবং শত্রুদের হিসাবকে বিভ্রান্ত করেছে। তিনি আরও জানান, যতদিন ইসরাইল গাজাতে থাকবে ততদিন তাদের প্রতিরোধও অব্যাহত থাকবে।  

ইসরাইলিদের কাছে ত্রাসের আর এক নাম আবু উবাইদা। হামাস অপারেশন আল-আকসা ফ্লাড ঘোষণার পর থেকে আবু উবাইদা সব প্রেস কনফারেন্সগুলোতে যোগ দিয়েছেন। বিনা মাস্কে আজ পর্যন্ত তাঁকে কেউ দেখেনি বললেই চলে। তাঁকে নিয়ে বিশ্বের কৌতুহল কম নই। এজন্য তাকে মাস্কম্যানও বলা হয়।

এআর
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর