রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরাতে তাঁবু কিনছে ইসরাইল

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পিএম

গত ২০০ দিনেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে গোটা গাজা উপত্যকাজুড়ে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর পরও থামছে না ইসরাইলি হায়েনা। হামাসের হাতে গোনা কিছু যোদ্ধাকে হত্যা করা ছাড়া, সংগঠনটির কিছুই করতে পারেনি দেশটির বিলিয়ন ডলারের বাহিনী আইডিএফ। এখন তাদের ধারণা, সব হামাস লুকিয়ে আছে গাজার রাফাহ শহরে।

মিসরের সীমান্তে এই শহরে অবস্থান নিয়েছে লাখো লাখো ফিলিস্তিনি শরণার্থী, যারা ইসরাইলি হামলা থেকে বাঁচতে গাজার দক্ষিণ থেকে সরে এসে উত্তরের এই শহরে তাঁবু ফেলেছিলেন। তাই রাফাহতে হামলার বিষয়ে ইসরাইলকে বারবার সতর্ক করে আসছে তাদের প্রধান দোসর আমেরিকাসহ পশ্চিমার। কিন্তু, তেল আবিব কোন কথাই শুনতে নারাজ। তারা বলছে, হামাসের শেষ ঘাঁটি গুড়িয়ে দিতে রাফাহতে হামলা জরুরি।

এরিমধ্যে সেখানে হামলার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। প্রস্তুতি আগেই সেরে রেখেছে আইডিএফ। এখন শুধু চূড়ান্ত নির্দেশের অপেক্ষা। হামলার অংশ হিসাবে ইসরাইলের সেনা বাহিনী কিনছে হাজার হাজার তাঁবু। সেসব তাঁবুতে আশ্রয় নিতে রাফাহবাসীকে আহবান জানাচ্ছেন তারা। বুধবার ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছে, প্রাণহানী কমতেই তারা তাঁবু সংগ্রহ করছেন।

রাফহাতে হামলা নিয়ে পশ্চিমাদের পাশাপাশি উদ্বেগে আছে মিসরও। সেখানে হামলা হলে মিসরে শরণার্থী ঢল নামতে পারে আশঙ্কা করছে কায়রোর সরকার। মিসর বলেছে, এই মুহূর্তে শরণার্থী নেয়ার কোন ইচ্ছা তাদের নেই। এই পরিস্থিতিতে ইসরাইল প্রায় ৪০ হাজার তাঁবু সংগ্রহ করেছে। প্রতিটি তাঁবুতে ১০ থেকে ১২ জন করে থাকতে পারবে। এরিমধ্যে খান ইউনিসে তাঁবু ফেলতে শুরু করেছে ইসরাইল।

রাফাহ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত শহর খান ইউনিসে বর্গাকার সাদা তাঁবুর সারি দেখা যাচ্ছে অনলাইনে প্রচারিত ভিডিওতে। এসব ভিডিও’র সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। তবে হাতে আসা উপগ্রহের চিত্রে দেখতে পেয়েছে খান ইউনিসে তাঁবুর সারি আছে, যা ৭ এপ্রিলের আগে ছিলো না। এই বিষয়ে কোন ধরনের প্রতিক্রিয়া বা মন্তব্য দিতে অস্বীকার করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।

সরকারি সূত্রগুলো জানাচ্ছে, রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরানোর জন্য আইডিএফকে অনুমতি দিতে দুই সপ্তাহের মধ্যে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসবেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে, রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার প্রথম ধাপ শেষ হতে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে। অর্থাৎ, মে মাসের তৃতীয় সপ্তাহে হামলা শুরু করতে পারে ইসরাইল।

এদিকে, উত্তর গাজার বেইত লাহিয়ার কিছু অংশের বাসিন্দাদের অন্যান্য এলাকায় সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। এসব এলাকায় নতুন করে সর্বাত্মক অভিযান শুরু করা হবে। বাসিন্দারা জানিয়েছেন, সরে যাওয়ার জন্য ইসরাইলি বাহিনী তাদেরকে বাধ্য করছে। এজন্য আশপাশে ভারি বোমা ফেলা হচ্ছে, যাতে ভয়ে সবাই সরে যায়। এসব এলাকায় নতুন করে সর্বাত্মক অভিযান শুরু করা হবে।

আইডিএফ বেইত লাহিয়ার যেসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া দরকার তার একটি তালিকা প্রকাশ করেছে। মাইকিং করে ঘোষণায় বেইত লাহিয়ার বাসিন্দাদের উদ্দেশে বলা হয়, আপনি একটি বিপজ্জনক যুদ্ধ অঞ্চলে আছেন। ইসরায়েলের সামরিক বাহিনী সন্ত্রাসী অবকাঠামো ও তাদের বিরুদ্ধে অভিযান চালাবে। এই বেইত লাহিয়ায় চার মাস আগেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

এআর
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য দখলকৃত পূর্ব-জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আসা হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।...
দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর এবার কিছুটা আপেক্ষিক শান্তিতে পবিত্র রমজান মাস শুরু করেছেন গাজাবাসীরা। গত ১০ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও,...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর