গণতন্ত্রে না ফিরলে বিলুপ্ত হবে বিএনপি: কাদের 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩০ পিএম

বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না এলে রাজনৈতিক দল হিসেবে এক সময় তারা বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ছাড়াই দেশে ভালোভাবে এগিয়ে যাচ্ছে গণতন্ত্র ও রাজনীতি। উপজেলা নির্বাচনও বিএনপিকে ছাড়াই অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে।

‘বোধশক্তির উন্নতি না হলে এবং বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে, রাজনৈতিক দল হিসেবে এক সময় তারা বিলুপ্ত হয়ে যাবে,’ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বলেন, কথায় কথায় ডামি নির্বাচন বলে রাজনীতিতে অকার্যকর হয়ে নিজেরাই ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি।

আর সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি কোনো চক্রান্তই আওয়ামী লীগ আমলে নিচ্ছে না বলেও মন্তব্য করেন দলটির সাধারণ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, সারাবিশ্ব যুদ্ধ-সংঘাতের মতো এক ভয়ংকর পরিস্থিতিতে দাড়িয়েছে। এমন অবস্থায় শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।

‘শেখ হাসিনা সারাবিশ্বে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসী ভূমিকাসহ সব যুদ্ধের বিরুদ্ধেই আওয়ামী লীগ সভানেত্রীর অবস্থান,’ বলেন তিনি। 

আরবি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর