উপজেলা ভোটে দাঁড়ানো বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পিএম

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়ার অভিযোগে ৭৩ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।

বহিষ্কার হওয়াদের মধ্যে প্রথম ধাপের উপজেলা ভোটে চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং বাকি ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিটি দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সমস্ত নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপি’র প্রাথমিক সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এবার চার ধাপে হচ্ছে উপজেলা নির্বাচন। এরি মধ্যে তিন ধাপে ৪২২টি উপজেলার ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে।

প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে আট মে। আর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে এবং তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে।

দলীয় প্রতীকমুক্ত এবারের উপজেলা নির্বাচনেও বিএনপি অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে অনেক নেতারাই ভোটে দাঁড়িয়ে গেছেন।

এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা ভোটে দাঁড়ানো নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। 

আরবি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর