চীনে শিল্পনগরীর প্রাণকেন্দ্রেও মনোহর পার্ল নদী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পিএম

নদীর নাম পার্ল। মুক্তার মতোই চীনের কাছে এই নদীর গুরুত্ব। গোটা গুয়াংজু শহরের ভিত যেন এই পার্ল নদী। নদীর দুই পাড়ে গড়ে উঠেছে অসংখ্য আকাশচুম্বী ভবন শিল্প-কারখানা। একটা সময় শিল্পকারখানার দূষণে পার্ল নদী ছিলো মৃতপ্রায়।

কিন্তু চীন সরকারের নানামুখী উদ্যোগে হারানো রূপ ফিরে পেয়েছে সেই নদী। এখন পর্যটনের অন্যতম আকর্ষণ এই নদী। শিল্প শহরের প্রাণকেন্দ্রে থাকা স্বত্বেও এই নদীকে বাঁচিয়ে রাখা হয়েছে।

চীনের তৃতীয় বৃহত্তম নদীটির নাম পার্ল। একসময় এর বহতা স্রোতধারার মাঝে বড় একটা পাথর ছিলো। যাকে দূর থেকে দেখতে মুক্তার মতো মনে হতো। সেই থেকে পার্ল নামের উৎপত্তি। এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে চীনের উত্তরাঞ্চলের যত ব্যবসা-বাণিজ্য।

আকাশচুম্বী একেকটি ভবন, শত শত শিল্প কারখানার কবলে একসময় নদীটির হাল হয়েছিলো আমাদের বুড়িগঙ্গার মতোই। কিন্তু এখন পরিবেশবান্ধব নানামুখী উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে নদীটি।

নদীর পানি পরিষ্কার আছে কিনা সেই পরীক্ষা দিতে হয় সরকারি কর্মকর্তাদের। প্রতিবছর এই নদীতে তাদের জন্য আয়োজন করা হয় সাঁতার প্রতিযোগিতা। যেখানে শহরের সব কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয়।

শুধু বাণিজ্য নয়, এখন পর্যটকদের কাছেও বড় আকর্ষণ এই পার্ল নদী। যার তীরে দাঁড়িয়ে হয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন ক্যানটন টাওয়ার। ১১১ তলার এই টাওয়ারে উঠলে এক নজরে দেখা যায় পুরো গুয়াংজু শহর।

রাতের পার্ল নদী ভিন্ন রূপে ধরা দেয় পর্যটকদের কাছে। কিছুক্ষণ পর ছেড়ে যায় ক্রুজ শিপ। এক-দেড় ঘণ্টার নৌ ভ্রমণে দেখা মেলে রঙিন ক্যান্টন টাওয়ার আর রং-বেরংয়ের সব অবকাঠামো। স্থানীয়রা জানান, পার্ল নদীর রিভারক্রুজ শুধু চীনাদের কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও বড় আকর্ষণ।

গুয়াংজুর যেমন আছে পার্ল, তেমনি ঢাকারও আছে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু আর তুরাগ। নদী বাঁচাতে প্রয়োজন শুধু আন্তরিক উদ্যোগ, যা বাংলাদেশে বিরল।

 

একাত্তর/জো
চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু ও রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের অফিশিয়াল রাষ্ট্রীয় বিমানটি কোনো সাধারণ আকাশযান নয়। এয়ার চায়না দ্বারা পরিচালিত এই রূপান্তরিত বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল মূলত চীন...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর