নদ্দায় চোর সন্দেহে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার এক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পিএম

রাজধানীর নদ্দা সরকার বাড়ি এলাকায় চোর সন্দেহে শাকিল (২৬) নামে এক যুবককে নির্মাণাধীন ভবনে বেধে মারধরের পর ওপর থেকে ফেলে দেয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শাকিল পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

শাকিলের ছোট ভাই হৃদয় মিয়া বলেন, তার ভাই পেশায় রাজমিস্ত্রি। তিনি নদ্দায় একটি নির্মাণাধীন সাত তলা ভবনে কাজ করতেন। সেখানে কেউ পুরানো বৈদ্যুতিক তার বা সরঞ্জাম লুকিয়ে বিক্রি করেছিলেন বলে জানতে পেরেছি। সেই সন্দেহে গত ২৫ এপ্রিল আমার ভাইকে ওই ভবনের মালিকপক্ষের লোকজন মেরে হাত বেঁধে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নেত্রকোনা সদর উপজেলার মারাকপুর গ্রামের আলেক মিয়ার ছেলে শাকিল।

শাকিলকে আহত অবস্থায় বৃহম্পতিবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা দরকার হলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত ১১ টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ভাই। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে রোববার ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান বলেন, শাকিল আহত অবস্থায় থাকার সময় থানায় একটি হত্যা চেষ্টার মামলা হয়। যেহেতু তিনি মারা গেছেন এখন হত্যা মামলা হবে। তিনি বলেন, এ ঘটনায় এক নম্বর আসামি ওই বাড়ির মালিকের ছেলে ইমরান হোসেন শুভকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত শাকিলের ছোট ভাই হৃদয় জানান, শাকিল নদ্দার সরকার বাড়ী এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ছিল দ্বিতীয়। শাকিলের তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলেও জানান ছোট ভাই হৃদয় মিয়া।

কেএসএইচ
ঢাকার এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর যাত্রীবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় হাতিরঝিল থানার মামলায় নতুন করে গ্রেপ্তার মো. রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ আসামিকে চার দিনের রিমান্ডে রিমান্ডে পেয়েছে পুলিশ।
বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর