পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বিয়ে পড়ানো বন্ধ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

অধিক্ষেত্র রক্ষা, পেশাগত নিরাপত্তা, সম্মানজনক আর্থিক সুরক্ষা ও এক ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের চক্রান্ত বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পঞ্চগড়। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি এবং নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দিনভর এই কর্মসূচির অংশ হিসেবে কাজীরা কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।

সমাবেশে ক্ষোভ প্রকাশ করে কাজীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে বিয়ে ও তালাক নিবন্ধনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি দায়িত্ব পালন করে আসছেন। অথচ সরকারের তরফ থেকে কোনো ধরনের বেতন-ভাতা না পেয়ে কেবল নামমাত্র নিবন্ধন ফি থেকেই তাঁদের জীবিকা নির্বাহ করতে হয়। বর্তমান চড়া বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করা এবং কাজীদের পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি এআরএম শহিদুল ইসলাম জোরালো কণ্ঠে বলেন, আমরা দীর্ঘদিন ধরে আইন মেনে নিজ নিজ এলাকায় নিকাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, একটি স্বার্থান্বেষী মহল এক ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের পাঁয়তারা চালাচ্ছে এবং সরকারের সঙ্গে যোগসাজশ করার চেষ্টা করছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও দাবি জানান, প্রতিটি ইউনিয়নে বর্তমানে বহাল থাকা একজন কাজীর পদ বহাল রাখতে হবে এবং সাধারণ শিক্ষায় সনদধারী অযোগ্য ব্যক্তিরা যাতে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত হতে না পারেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর নিশ্চয়তা প্রদান করতে হবে।

কর্মসূচি থেকে কাজীরা সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরেন। যার মধ্যে রয়েছে- বর্তমান নির্ধারিত এলাকা ও অধিক্ষেত্র সংরক্ষণ, ফি পুনর্নির্ধারণ, পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের আইনি ক্ষমতা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় জোরদার করা।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং জেলা সভাপতি এআরএম শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সদর উপজেলার সভাপতি আরাফাত ইদ্রিস, দেবীগঞ্জ উপজেলার সভাপতি শামসুল আলম, বোদা উপজেলা সভাপতি মাসরুর আলম রাজু, তেঁতুলিয়া উপজেলা সভাপতি আজমত আলী এবং আটোয়ারী উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেবসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নিকাহ রেজিস্ট্রাররা। কাজীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

একাত্তর/এআরএস
পঞ্চগড়ে যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় থ্রি-হুইলারটির আরও ছয় যাত্রী আহত হয়েছেন।
পঞ্চগড়ে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির দুই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। 
আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো দুর্গে পরিণত করা হচ্ছে গোপালগঞ্জকে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে...
গ্রামীণ অর্থনীতিতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এজেন্ট ব্যাংকিং। বাংলাদেশ ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রতিবেদনে দেখা গেছে, এজেন্ট ব্যাংকিং চালুর পর থেকে বিতরণ করা...
শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন,‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে বিবিসির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর