শিক্ষকের পাঁজর ও হাত ভেঙে দিলো মার্কিন পুলিশ

আপডেট : ০৪ মে ২০২৪, ০১:০২ এএম

আমেরিকাতে ইসরাইলবিরোধী বিক্ষোভ দমনে পুলিশের নিষ্ঠুরতার নানা চিত্র উঠে আসতে শুরু করেছে। বিক্ষোভ দমনের সময় এক অধ্যাপককে গ্রেপ্তার করার সময় তার পাঁজরের ৯টি এবং একটি হাত ভেঙে দিয়েছে পুলিশ। এই ঘটনা সংবাদমাধ্যমে আসতেই দেশটি জুড়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

ভুক্তভোগী শিক্ষক নিজেই, এক বিবৃতিতে পুলিশের এমন নিষ্ঠুরতার কথা জানিয়েছেন। এছাড়া, ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সেটি ভাইরাল হয়েছে। যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে।

পুলিশের হাতে নিগৃত ওই শিক্ষকের নাম স্টিভ তামারি। সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটি এডওয়ার্ডসভিলের ইতিহাসের অধ্যাপক তিনি। এছাড়াও মধ্যপ্রাচ্য বিষয়ক এক গবেষক ও বিশ্লেষকও তিনি। ইসরাইলবিরোধী বিক্ষোভের প্রতি তিনি শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছিলেন। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, গেলো শনিবার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিভ তামারি দৃশ্যত বিক্ষোভকারীদের ছবি তোলার বা ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য বেপরোয়াভাবে গ্রেপ্তার করে নিয়ে যান তাঁকে। এ সময় তিনি গুরুতর আহত হয়ে পড়েন। 

ভিডিওতে আরও দেখা যায়, গ্রেপ্তার হবার সময় অধ্যাপক তামারি মাটিতে পড়ে গেলে পুলিশের এক সদস্য তাকে হাঁটু দিয়ে আঘাত করতে থাকেন। পরে দু’হাত পিছমোড়া করে হাতকড়া পরানো হয়। এরপর কয়েকজন পুলিশ তাঁর নিস্তেজ হয়ে পড়া শরীর টেনেহিঁচড়ে একটি ভ্যানের কাছে নিয়ে মাটিতে উপুড় করে ছুঁড়ে ফেলে।

বিক্ষোভের সশয় এই অধ্যাপকের স্ত্রী সান্দ্রা তামারিকেও গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে সামাজিক মাধ্যম এক্সে বৃহস্পতিবার দেয়া এক পোস্টে সান্দ্রা লেখেন, স্টিভকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তাঁর ব্যথা আছে ও ভাঙা হাতে অস্ত্রোপচার করতে হবে। আর ঘটনার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তারা। 

একাত্তর/এসি
ইসরাইলি গণহত্যাবিরোধী বিক্ষোভে বাধা দেওয়া যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনোশে শফিক পদত্যাগ করেছেন। এ বছর বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দমনে এই আইভি লীগ...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের অবসান ও এতে অব্যাহত মার্কিন সমর্থন প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ থেকে অন্তত ৫০ জন অধ্যাপককে আটক করেছে মার্কিন পুলিশ।
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ইসরাইলবিরোধী বিক্ষোভ যেন যুদ্ধের রূপ নিয়েছে। প্রথমে শুরুটা শান্তিপূর্ণ হলেও, পুলিশি অভিযান ও গণগ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়গুলোতে সেই বিক্ষোভ কার্যত সংঘাতের রূপ নিয়েছে।
আমেরিকারজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া ইসরাইলবিরোধী বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে সদূর অস্ট্রেলিয়াতেও। দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলবিরোধী আন্দোলন শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর