যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ৫০ অধ্যাপক আটক 

আপডেট : ১৩ মে ২০২৪, ০৬:০৫ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের অবসান ও এতে অব্যাহত মার্কিন সমর্থন প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ থেকে অন্তত ৫০ জন অধ্যাপককে আটক করেছে মার্কিন পুলিশ।

এদের মধ্যে কেউ কেউ সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন, আবার কেউ শুধুমাত্র সংহতি জানিয়েছিলেন। পুলিশ, বিক্ষোভ সম্পর্কিত সংবাদ ও আদালতের নথি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের ভিডিও চিত্র ধারণ করার কারণে অধ্যাপকদের আটক করার ঘটনা ঘটেছে। আটক অধ্যাপকদের কেউ কেউ পুলিশের মারধর, হয়রানি ও হেনস্তার শিকার হয়েছেন।

গাজায় যুদ্ধ বন্ধ, ইসরাইল সরকার ও ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্নসহ বেশ কিছু দাবিতে গত ১৭ এপ্রিল প্রথম বিক্ষোভে নামেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইউরোপের অন্তত ১২টি দেশে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় যুক্তরাষ্ট্রে আড়াই হাজারের বেশি ও ইউরোপে তিন শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

কয়েক সপ্তাহ ধরে ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ২৯ এপ্রিল ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। ওই সময় ১৩ জনকে আটক করা হয়।

আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে আটক করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন অর্থনীতির অধ্যাপক ক্যারোলিন ফলিন। এসময় পুলিশের পাল্টা বাধার মুখে পড়েন তিনি। ভিডিও চিত্রে দেখা যায়, এই নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরেছেন এক পুলিশ সদস্য। আটকের পর এই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

বিক্ষোভের ভিডিও ধারণ করছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ তামারি। এসময় তাকে শারীরিক হেনস্তার পর আটক করে পুলিশ। পুলিশের মারধরে তার পাঁজর ও ডান হাতের হাড় ভেঙে গেছে।

শিক্ষার্থীদের সঙ্গে সম্প্রতি বিক্ষোভে যোগ দেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ১৫ অধ্যাপক। সেই অধ্যাপকদের একজন গ্রায়েম ব্লেয়ার সিএনএনকে বলেন, গ্রেপ্তার হওয়ার শঙ্কা নিয়েই বিক্ষোভে যোগ দেন তিনি ও তার সহকর্মীরা। সেদিন তিনি আটক না হলেও তার অন্তত চারজন সহকর্মী অধ্যাপককে ধরে নিয়ে যায় পুলিশ। আটকের সময় পুলিশ সদস্যরা তাদের শারীরিকভাবে হেনস্তা করে বলেও জানান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস’র সেন্টার ফর দ্য ডিফেন্স অব একাডেমিক ফ্রিডমের পরিচালক আইজ্যাক কামোলা সিএনএনকে বলেন, অধ্যাপকদের এভাবে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর