খুলনা বিভাগে বৃষ্টি কবে, জানালো আবহাওয়া অফিস

আপডেট : ০৫ মে ২০২৪, ০২:৩৩ পিএম

আগামী কয়েকদিনে সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, এতে তাপমাত্রা কমে আসবে এবং প্রশমিত হবে দাবদাহ।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার খুলনা বাদে দেশের সাত বিভাগেই অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও পড়তে পারে শিল। এর ফলে কমে আসবে তাপমাত্রা।

আবহাওয়া অফিস বলছে, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।

সোমবার সব বিভাগেই বৃষ্টির দেখা যেতে পারে। এর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় বৃষ্টি হতে পারে। এতে এক থেকে তিন ডিগ্রি কমে আসবে তাপমাত্রা।

মঙ্গলবার দেশের আট বিভাগেই বৃষ্টির দেখা মিলবে এবং কোথাও কোথাও অস্থায়ী দমকা হওয়ার সঙ্গে বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে, কমবে তাপমাত্রাও। আর পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে সারাদেশে ঝড়, বৃষ্টি হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এবার এপ্রিল মাস জুড়েই দেশের ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ, এতো দীর্ঘ সময় টানা তাপপ্রবাহ আর দেখা যায়নি। এরমধ্যেই ৫২ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরবি
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনভর রাজধানীতে এই বৃষ্টি চলতে পারে, তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের অন্তত পাঁচটি স্টেশনে বিভিন্ন নদ-নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর