পূর্ব রাফাহ থেকে এক লাখ বাসিন্দা সরাচ্ছে ইসরাইল

আপডেট : ০৬ মে ২০২৪, ০৫:৫০ পিএম

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির সবশেষ কায়রো সংলাপ ভেস্তে যাওয়ার পর ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার বেসামরিক নাগরিকদের পূর্ব রাফাহ থেকে উত্তর দিকে সরিয়ে নেয়া শুরু করেছে। সোমবার সোমবার ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম দ্যা জেরুসালেম পোস্ট একথা জানিয়েছে।

এক প্রতিবেদনে দৈনিকটি জানিয়েছে, জিম্মি চুক্তির আলোচনা ভেস্তে যাবার পর সোমবার আইডিএফ রাফাহ শহরের পূর্বাঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া শুরু করে। এদিন সকালে আইডিএফ জানায়, তারা একটি নিরাপদ মানবিক অঞ্চলে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে।

এই মানবিক অঞ্চলটি আল-মাওয়াসি, খান ইউনিস ও মধ্য গাজার কিছু অংশ অংশ গঠিত হয়েছে। আইডিএফ বলছে, নতুন সম্প্রসারিত মানবিক অঞ্চলের মধ্যে ফিল্ড হাসপাতাল, তাঁবু, খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য সরবরাহের বর্ধিত ব্যবস্থা রয়েছে। সেখানে যাওয়ার জন্য রুটও নির্ধারিত করে দেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, রাফাহ শহরের পূর্বাঞ্চলীয় এলাকা খালি করে দেয়ার জন্য বাসিন্দাদের উদ্দেশ্যে লিফলেট ফেলেছে ইসরাইল। আইডিএফ বলেছে, ওই অঞ্চলের অন্তত এক লাখ বাসিন্দাকে ঘরবাড়ি ছাড়তে হবে। তা না হলে নিজেদের বিপদে ফেলবে। আগের রাতেই রাফাহতে বিমান হামলায় ১২ জন নিহত হয়েছে।

আইডিএফ বলছে, রাফাহ শহরে একটি নির্দিষ্ট এলাকায় অভিযান চালানো হবে। সীমিত আকারে এই অভিযান শুরু আগে অন্তত এক লাখ মানুষকে ওই এলাকা ছাড়তে হবে। রাফাহ শহরের বাসিন্দাদের খান ইউনিস ও আল-মাওয়াসি এলাকায় কথিত মানবিক এলাকায় সরে যাওয়ার জন্য বলা হয়েছে।

আকাশ থেকে ফেলা সব লিফলেটে লাল ও নীল রঙের লেখায় বলা হয়েছে, আইডিএফের চালানো নির্দিষ্ট অভিযান এলাকায় কেউ অবস্থান করলে তারা নিজেদের এবং পরিবারের সদস্যদের বিপদে ফেলবে। নীল লেখায় বলা হয়েছে, সেখানে নিরাপদ জোন সম্প্রসারণ করা হয়েছে এবং মানবিক সহায়তা দেয়া হবে।

একই সঙ্গে সতর্ক করা হয়েছে, কেউ যেন গাজার উত্তরে বা পূর্ব ও দক্ষিণের ওয়াদি গাজায় না যায়। কারেম সালোম সীমান্ত ক্রসিং আপাতত বন্ধ থাকবে। তবে নেটজারিম করিডোরের কাছে ইরেজসহ অন্যান্য ক্রসিং খোলা থাকবে, যাতে করে ত্রাণবাহী যানবাহন নির্বিঘ্নে মানবিক অঞ্চলে যেতে পারে।

আইডিএফ জানিয়েছে, বেসামরিক লোকেরা সরে যাওয়ার পরে পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। লিফলেট, টেক্সট মেসেজ, ফোন কল এবং আরবি ভাষায় বিবৃতির মাধ্যমে তাদেরকে সরে যাওয়ার আহবান জানানো হচ্ছে।

আইডিএফ বলেছে, হামাসকে ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে আনাসহ যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, লিফলেটগুলোতে গাজা শহরকে ‘বিপজ্জনক যুদ্ধ অঞ্চল’ হিসাবে বিবেচিত করতে সতর্ক করা হয়েছে।

ইসরায়েলি এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সহায়তা সংস্থা ইউএনডব্লিউআরএ বলেছে, রাফাহতে ইসরায়েলি আক্রমণের অর্থ আরও বেসামরিক দুর্ভোগ এবং মৃত্যু। এই হামলা ১৪ লাখ মানুষের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে।

গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফাহতে অন্তত ১৪ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগই গাজার অন্যান্য স্থান থেকে ইসরাইলি হামলায় ঘরবাড়ি হারানো উদ্বাস্তু। বেশিরভাগ মানুষই এই রাফাহ শহরে থাকছে তাঁবু টানিয়ে। এবার সেই রাফাতেই পুরোমাত্রায় অভিযান চালাবে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)।

পশ্চিমা বিশ্ব আগেই ইসরাইলকে সতর্ক করে বলেছে, রাফাহতে সামরিক অভিযান হলে পরিস্থিতি বিপর্যয়কর হয়ে পড়বে। এমনকি মার্কিন প্রশাসন ইসরাইলি পরিকল্পনা জানার পরও তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেনি। তারা বলেছে, রাফাহ অভিযানের ফলে অনেক বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের ঝুঁকিতে ফেলে দিবে।

ইসরাইল বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য কোন পরিকল্পনা উপস্থাপন করেনি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জনাকীর্ণ গাজার রাফাহ শহরে ইসরাইলের বড় ধরনের হামলার বিরুদ্ধে শুক্রবার পুনরায় সতর্ক করেছেন। তিনি বলেন, রাফাতে বড় ধরনের সামরিক অভিযানকে সমর্থন করতে পারি না।

এই অবস্থায় রাফাহতে ইসরাইলি হামলা আসন্ন বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। রোববার মধ্য গাজার নেটজারিম করিডোরে ইসরাইলি সেনাদের তিনি একথা বলেন। তিনি আরও বলেছেন, হামাস আমাদের সাথে চুক্তিতে পৌঁছাতে চায় না। এর মানে, রাফাহতে সেনা অভিযান আসন্ন।

গ্যালান্ট বলেন, এই যুদ্ধের জন্য আমাদের স্পষ্ট লক্ষ্য রয়েছে। আমরা হামাসকে নির্মূল এবং গাজায় আটক বন্দিদের মুক্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চুক্তির বিষয়ে আলোচনার জন্য একটি নির্দিষ্ট সময় দিয়েছি। কিন্তু তারা চুক্তির বিষয়ে আগ্রহী নয় বলেই মনে হচ্ছে। যার অর্থ আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা।

এদিকে, গ্যালান্ট সোমবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সাথে কথা বলেছেন। অস্টিন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং গাজায় মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনার উপর জোর দিয়েছেন। সেই সঙ্গে ইসরাইলকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

এআর
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর