আমেথিতে কংগ্রেস অফিসে হামলা নিয়ে হইচই

আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:২৪ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট শুরু হবার আগে উত্তরপ্রদেশের আমেথিতে কংগ্রেস পার্টি অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার পাশাপাশি সেখানে বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার এই ধাপে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৩টি আসনে ভোট হবে।

ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রোববার মধ্যরাতে আমেথিতে কংগ্রেস পার্টির কার্যালয়ে হামলা হয়। ঘটনার পরপরই কংগ্রেসের কর্মীরা রাতেই বিক্ষোভে নামেন। পার্টি অফিসে ছুটে আসেন কংগ্রেস জেলা সভাপতি প্রদীপ সিঙ্গল। হামলার সময় যুব কংগ্রেস নেতা শুভম সিংকেও হেনস্থার অভিযোগ রয়েছে।

ইতোমধ্যেই এই ঘটনায় দুই বিজেপি নেতাসহ আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনার জন্য আমেথির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানিকে দায়ী করেছে কংগ্রেস। হামলার পর ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী।

কংগ্রেস কর্মীরা অভিযোগ করেছেন, রোববার মধ্যরাতে তাদের পার্টি অফিসের বাইরে দাঁড়ানো একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে দলীয় কার্যালয়েও আসবাবপত্র ভাঙা হয়েছে। ঘটনার পর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস কর্মিরা।

এক্স হ্যান্ডেলে কংগ্রেসের পক্ষ থেকে অমেথিতে বিজেপি প্রার্থীকে দুষে একটি পোস্টে লেখা হয়েছে, স্মৃতি ইরানি এবং বিজেপি কর্মীরা অমেথিতে ভয় পেয়েছে। পরাজয়ের ভয়ে বিজেপির দুষ্কৃতিরা লাঠি, রড নিয়ে কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করতে আসে। অফিসের বাইরে রাখা গাড়ি ভাঙচুর করেছে তারা।

কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লেখা হয়েছে, ঘটনার সময় সাধারণ মানুষের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা ঘটনায় পুলিশ নির্বাক। এই হামলা প্রমাণ করে দিয়েছে যে, আমেথিতে বিজেপি হারতে যাচ্ছে। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেও এই ভিডিও শেয়ার করেছেন।

উল্লেখ্য, অমেথি এবং রায়বরেলি আসন দু'টিতে প্রার্থীদের নাম ঘোষণা নিয়ে দীর্ঘদিন দলীয় কর্মি-সমর্থকদের অপেক্ষায় রেখেছিল কংগ্রেস। এবার আর রাহুল গান্ধী নন, কংগ্রেসের হয়ে অমেথি কেন্দ্রে লড়ছেন দীর্ঘ দিনের গান্ধী পরিবার ঘনিষ্ঠ কিশোরী লাল সিং। আসন বদলে রায়বরেলিতে লড়বেন রাহুল গান্ধী।

 

এআর
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর