জানাজা শেষে বাড়ি ফেরা হলো না দুই নারীসহ তিন জনের

আপডেট : ০৮ মে ২০২৪, ০৯:০৫ এএম

শেরপুরে জানাজা থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় দুই নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। 

মঙ্গলবার রাতে জেলার নকলা উপজেরাল গড়ে পাইস্কা বাইপাস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামের সৈয়দ রহমানের স্ত্রী জবেদা বেগম (৭৫), গড়েরগাঁও এলাকার কফিল উদ্দিনের স্ত্রী আবেদা খাতুন (৫০) ও  ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা গ্রামের সৈয়দ রহমানের ছেলে রাজা মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ জন ফুলপুর এলাকায় এক আত্মীয়ের জানাজা শেষে অটোরিকশায় নালিতাবাড়ী যাচ্ছিলেন। ওই এলাকায় এলে নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাজা মিয়া ও জবেদা বেগম নিহত হন। আহত হন আরও তিন জন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে আবেদা বেগমের অবস্থার অবনতি হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর কৌশলে ট্রাকটি পালিয়ে গেছে।

নকলা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর