মেয়ের কাঁধে ভর করে ভোট দিলেন ৭৫ বয়সী আমেনা

আপডেট : ০৮ মে ২০২৪, ১২:১৫ পিএম

সারাদেশের মতো রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন চলছে। বুধবার সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট দিয়ে ভালো পরিবেশের কথা জানিয়েছেন ভোটাররা।
 
ভোট শুরু হওয়ার পরপরই পাংশা উপজেলার রামকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ৭৫ বছর বয়সী আমেনা বেগম। 

এসময় তিনি বলেন, আর জীবনে ভোট পাবো কিনা জানিনা। তাই মেয়ের কাঁধে ভর করেই চলে এসেছি।  

এদিকে বাদ যাননি একই এলাকার ৭২ বছর বয়সী আব্বাস মিয়াও। তিনি এসেছেন ছেলের হাত ধরে।  নিজের ভোট নিজে দিতে পেরে খুশি তিনি। 

তবে ‍উপজেলা দুটির বেশির ভাগ কেন্দ্রেই পুরুষ ভোটার কম থাকলেও নারী ভোটার ছিল বেশ। বেলা ১১টায় পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, পাংশা ও কালুখালী উপজেলা থেকে এক লাখ ৭৭ হাজার ৬৬৫ জন পুরুষ এবং এক লাখ ৭১ হাজার ৩৬ নারী, তৃতীয় লিঙ্গের তিন জন সহ মোট তিন লাখ ৪৮ হাজার ৭০৪ জন ভোটার রয়েছেন। নির্বাচনে ১২৫টির মধ্যে ৯৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঘোষনা করা হয়েছে। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় ছয় জন চেয়ারম্যান প্রার্থী, ৯ ভাইস চেয়ারম্যান পুরুষ  ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা আবু কায়সার খান বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুটি উপজেলার নির্বাচনের জন্য নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি  ১৮টি টহল পুলিশের গাড়ি, দুই প্লাটুন বিজিবি, চার গাড়ি র‌্যাব সদস্য ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর