ইমরানের স্ত্রী বুশরাকে বাড়ি থেকে কারাগারে পাঠালো আদালত

আপডেট : ০৮ মে ২০২৪, ১১:১৯ পিএম

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আর গৃহবন্দি থাকতে চান না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তাই আদালতের কাছে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ চেয়ে অনুরোধ জানিয়েছিলেন তিনি। আদালত তার সে আবেদন মঞ্জুর করেছে এবং কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বুধবার ইসলামাবাদ হাইকোর্ট বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। ওই একই কারাগারে ইমরান খানও বন্দি আছেন।

এর আগে তোষাখানা মামলায় গেলো জানুয়ারিতে ইমরান খান ও তার স্ত্রী বুশরাকে দোষীসাব্যস্ত এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তবে সরকারের নির্দেশে বুশরাকে কারাগারে না পাঠিয়ে ইসলামাবাদে ইমরানের হিলটপ ম্যানসনের একটি কক্ষে গৃহবন্দি করা হয়। 

ইমরান ও বুশরা।

ইসলামাবাদ হাইকোর্টের কাছে করা এক পিটিশনে বুশরা অভিযোগ করেন, গৃহবন্দি থাকা অবস্থায় কারা কর্তৃপক্ষ তার গোপনীয়তা লঙ্ঘন করছে এবং তার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। 

তার আইনজীবীর আরও জানান, নিরাপত্তাকর্মী এবং কারাগার থেকে তার জন্য যে কর্মীদের পাঠানো হয়েছে তাদের বেশিরভাগই পুরুষ। তাই তিনি আদালতের কাছে তাকে কারাগারে স্থানান্তরের অনুরোধ করেছেন। 

যদিও কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার আদালত বুশরা বিবির আবেদন মঞ্জুর করার কিছুক্ষণ পরই তাকে কারাগারে স্থানান্তর করা হয়। 

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক বিবৃতিতে জানিয়েছে, বুশরা বিবিকে কারাগারে না পাঠিয়ে গৃহবন্দি করে রাখায় সমালোচকরা বলেছিলেন, আমরা সরকারের কাছ থেকে বাড়তি সুবিধা নিচ্ছি। এ ঘটনাই সে সমালোচনা জবাব।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর