নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের নাভিশ্বাস

আপডেট : ১০ মে ২০২৪, ১১:৪৯ এএম

কিছু দিন দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও বাজারে আবারও বেড়েছে ডিমের দাম। খরায় উৎপাদন ব্যাহত হওয়ার তালিকায় আছে সবজিও। এক কেজি পটল, কাকরোলও কিনতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। মাংসের মতো মাছের বাজারেও রয়েছে দামের উত্তাপ। সব মিলিয়ে সাধারণ ক্রেতাদের জন্য বাজারে তেমন সুখবর নেই।  

কৃষি বিপণন অধিদপ্তর গেল ১৫ মার্চ যে ২৯টি পণ্যের দাম বেঁধে দিয়েছিল, তাতে একটি ডিমের খুচরা দাম নির্ধারণ করা হয়েছিল ১০ টাকা ৪৯ পয়সা। ময়মনসিংহের বাজারে সেই দামেই বিক্রি হচ্ছে না ডিম। 

ক্রেতারা বলছেন, খুচরা বাজারে এখন প্রতি পিছ ডিম বিক্রি হচ্ছে ১২ টাকায়। যা গত সপ্তাহের চেয়ে ৩ টাকা বেশি। সেই সঙ্গে বেড়েছে সব ধরনের মুরগির দামও।

ব্যবসায়ীদের দাবি, উৎপাদন ব্যাহত হওয়ার কারণে ডিমের দাম বেড়েছে। 

টালমাটালে রয়েছে সবজির দামও। ক্রেতারা বলছেন, ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। পটল, কাকরোল কিনতেও গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।

কুমিল্লার বাজারে গত সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী মসলার দাম। নতুন করে এলাচ ১০০০ টাকা থেকে বেড়ে ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

স্বস্তি নেই মাছের বাজারেও। ইলিশের সরবরাহ কম থাকায় চাঁদপুর বড় স্টেশন ঘাটে মাছের দাম এখন আকাশছোঁয়া।

বর্তমানে মাছঘাটে এখন এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকা। আর ছোট আকারের ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ১৬০০ থেকে ১৭০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। 

আরবিএস
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শীতের প্রভাবে এক ধরনের ‘শিতলতা’ বিরাজ করছে। মৌসুমি সবজির ব্যাপক সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমছে মাছ ও মুরগির দাম।
দেশেই চাহিদার বেশি উৎপাদন হওয়ায় ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা...
কিছুতেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না কাঁচাবাজার। শীতের সবজি এলেও দাম এখনও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি।
রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে, তবে তেল, মাছ, ও মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর