অবশেষে চট্টগ্রামে সেই ২৩ নাবিক

আপডেট : ১৪ মে ২০২৪, ০৪:২২ পিএম

বহু কাঠখর পুড়িয়ে অবশেষে চট্টগ্রামে পৌঁছেছেন অপহরণের শিকার এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। মঙ্গলবার বিকেল চারটার দিকে এমভি জাহান মণি-৩ নামে একটি লাইটার জাহাজে করে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছেন।  

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং এখানে কিছু আনুষ্ঠানিকতা শেষে তারা পরিবারে ফিরবেন।

এসময় কয়েকজন নাবিক তাদের প্রতিক্রিয়ায় বলেন, আবারও ফিরে আসবো এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পরিবারে যখন কথা হতো, তখনই বলতাম- এবারই হয়তো শেষ কথা। তবে অবশেষে সবার দোয়াসহ প্রতিষ্ঠান ও সরকারের সহযোগিতায় আমরা জীবিত ফিরেছে। এজন্য সবার কাছে কৃতজ্ঞ। এর চেয়ে বড় আনন্দের ক্ষণ হয়তো আমাদের জীবনে আসেনি।

বিকেল চারটা ১৫ মিনিটের দিকে কেএসএম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা নাবিকদের বরণ করে নেন। এর পর শুরু হবে নাবিক বরণের আনুষ্ঠানিকতা।

জাহাজ থেকে মাটিতে পা রেখে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন নাবিকরা। এসময় স্বজন-নাবিক সবার চোখেই ছিল আনন্দঅশ্রু।

এর আগে, সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় এমভি আবদুল্লাহ জাহাজ কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করে। গত ৩০ এপ্রিল ভোররাত ৪টার দিকে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর নিয়ে দেশের পথে রওনা দেয়।

১৩ এপ্রিল ভোর তিনটায় সোমালিয়ান দস্যুদের কাছ থেকে ২৩ নাবিকসহ মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজ। দস্যুদের ৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে জাহাজটি মুক্ত হয়েছে বলে আলোচনা আছে। যদিও টাকার এই অঙ্ক কখনও স্বীকার করেনি জাহাজটির মালিকপক্ষ। 

জাহাজটি মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল। এটি ছিনতাইয়ের পর সোমালিয়ার উত্তরপূর্ব উপকূলের গ্যরাকাদে নোঙ্গর করেছিল। এর আগে একই মালিক গ্রুপের এমভি জাহান মনিকে নাবিকসহ ২০১০ সালে জিম্মি করেছিল জলদস্যুরা। সেবারও মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধার করা হয়।

 

একাত্তর/এসি
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর