জেলেনস্কির স্পেন ও পর্তুগাল সফর বাতিল

আপডেট : ১৫ মে ২০২৪, ০৭:৫৫ পিএম

স্পেন ও পর্তুগালে তার পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সফর বাতিলের বিষয়টি বুধবার জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনে নতুন করে রুশ আক্রমণ জোরদার হওয়ার কারণে এই সফর বাতিল করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএনসহ বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে। খবর রয়টার্স’র।

জেলেনস্কির আগমন উপলক্ষে ১৭ মে সংবর্ধনা ও ভোজের আয়োজন করার কথা ছিল স্পেনের রাজা ফেলিপের। এ  সফরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা চুক্তি করার প্রত্যাশাও করছিলেন জেলেনস্কি। যৌথ চুক্তিটির বিষয়ে গত বছরই ঘোষণা দিয়েছিল পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

পর্তুগিজ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, কোনও কারণ উল্লেখ না করেই সফর বাতিল করেছেন জেলেনস্কি। স্প্যানিশ সরকারও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই সপ্তাহে আসছেন না জেলেনস্কি।

এদিকে, অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের মতোই ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে স্পেনও। ২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার কথা বলেছে দেশটি।

 

একাত্তর/জো
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর