রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

আপডেট : ১৩ মে ২০২৪, ০৬:১৫ পিএম

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি ভবন ধসে পড়ে অন্তত ১৫ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় ভবন ধসে হতাহতের ঘটনা নিশ্চিত করেছে রুশ জরুরি পরিষেবা মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইউক্রেনের ছোড়া সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করে সেনারা। তবে ভূপাতিতের সময় ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ ওই অ্যাপার্টমেন্ট ভবনটিতে আঘাত হানে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বেলগোরোদ অঞ্চলে এখন পর্যন্ত এটাই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বিভিন্ন অস্ত্রের মধ্যে টচকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক অ্যাডলার ও আরএম-৭০ ভ্যাম্পায়ার (এমএলআরএস) রকেট সিস্টেম অন্তর্ভুক্ত ছিল।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ১০ তলা ভবনটির একটি অংশ ছাদসহ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবিতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে জরুরি পরিষেবার উদ্ধারকর্মীরা।

বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানান, রোববার কিয়েভের আরেকটি হামলায় আরও চারজন মারা গেছেন এবং আরও ২৭ জন আহত হয়েছেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলার বিষয়ে জানানো হয়েছে। হামলাটিকে আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে রাশিয়া। এ হামলাকে বর্বর হামলা উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে টার্গেট করা অপরাধমূলক কর্মকাণ্ড।

তবে, যথারীতি হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার অভ্যন্তরে চালানো হামলা সম্পর্কে সাধারণত কোনো মন্তব্য করে না দেশটি।

 

একাত্তর/জো
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর