শরীফ-শরীফা বাদ দেয়ার সুপারিশ

আপডেট : ১৭ মে ২০২৪, ০৩:১০ পিএম

বছরের পাঁচ মাস পরে ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আলোচিত শরীফ-শরীফা গল্পটি না রাখার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। কমিটির পর্যবেক্ষণে গল্পের ১৯টি শব্দ সমাজব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেয়ার অপেক্ষায় এনসিটিবি। আর, শিক্ষকরা বলছেন, পুরোপুরি বাদ না দিয়ে গল্পটির উপস্থাপনার ধরণে বদলের দরকার ছিল।

বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই আসার পর  কিছু বিষয় নিয়ে সরব হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। অভিযোগ ওঠে ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের এই গল্প নিয়ে।

এই অভিযোগ আমলে নিয়ে কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির প্রধান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশীদ জানান, প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, তবে চলতি বছর বইয়ে শরীফ-শরীফা নামের গল্পটি থাকা বা না-থাকার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের।

এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মনে করছেন গল্পটি চলতি বছর থাকবে। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এনসিটিবি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানান, কমিটি সুপারিশ তো আমার কাছে দেয়নি। এটা মন্ত্রণালয়ে দিয়েছে। তাই, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বলেন, পুরোপুরি বাদ না নিয়ে গল্পের উপস্থাপনার ধরণে বদল আনা যেতেই পারতো।

নতুন শিক্ষাক্রমের চলতি বছরে মাধ্যমিকের চারটি ক্লাসের ৩১টি বইয়ে ১৪৭টি ভুল সংশোধনের সুপারিশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উচ্চপর্যায়ের কমিটি।

 

একাত্তর/জো
জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
দীর্ঘদিন পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলো। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা-অগ্নিসংযোগ, লুটতরাজ ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের ঘটনার প্রেক্ষিতে জরুরী সংবাদ সম্মেলন করেছে 'বিক্ষুব্ধ জুন্ম ছাত্র জনতা'।
গণপিটুনির শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর