গরমের উত্তাপ ছড়াচ্ছে দ্রব্যমূল্যও

আপডেট : ১৭ মে ২০২৪, ০৪:৫৫ পিএম

গরম আবহাওয়ার মতোই পাল্লা দিয়ে উত্তাপ ছড়াচ্ছে দ্রব্যমূল্য। সবজির দাম আগের চেয়ে বাজারভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাড়তি মসলার বাজারও, পাল্লা দিয়ে বাড়ছে মুরগির দাম।

বিক্রেতাদের অজুহাত গরমের প্রভাবে দাম বেড়েছে। তবে এ যুক্তি মানতে নারাজ ক্রেতারা।

বছরের বেশিরভাগ সময় ধরে শাক-সবজি, কাঁচাবাজার, মাছ-মাংস, মসলাজাত পণ্যসহ সব নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।

বাজারে সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। আর এবার সপ্তাহের ব্যবধানেই দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন সবজির।

বিশেষ করে কাঁচা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৭০ থেকে ৮০ টাকা বেড়ে হয়েছে ১৫০ থেকে ১৬০ টাকা।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি ,চাল, আটা, ডাল ও মাছ-মাংস। ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।

ফাইল ইমেজ।

স্থানভেদে পাকা টমেটোর কেজি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৮০ থেকে ৯০ টাকা, আর বেগুনের কেজি ১০০ টাকা ছুঁইছুঁই।

প্রতি কেজি করলা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা এবং জাতভেদে পটলের কেজি ৫০ থেকে ৭০ টাকা।

বাজারে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে দেশি রসুনের কেজি এখন ২২০ থেকে ২৪০ টাকায়। মসলার দামও বেড়েছে বলে দাবি ক্রেতা ও বিক্রেতারা।

এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে এ সপ্তাহে। স্থানভেদে প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেশি।

এছাড়া সোনালি ও লেয়ার জাতের মুরগির বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৯০ টাকা দরে। মাছের বাজারে ইলিশসহ সব মাছের দাম এখন চড়া। তবে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই।

আরবি
অভ্যন্তরীণ সরবরাহে কোনো সংকট না থাকার পরও বাজারে বেড়ে চলেছে প্রধান নিত্যপণ্য চালের দাম। গত কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে দুই থেকে ছয় টাকা পর্যন্ত। 
কাঁচা মরিচসহ সপ্তাহের ব্যবধানে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কিছুটা কমেছে। তবে এখনো বাড়তির দিকে চালের দাম।
বাণিজ্যিক নগরী চট্টগ্রামের বাজারে মাছ, মুরগী ও সবজীসহ বিভিন্ন ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে জোরালো তদারকির কারণে কমেছে ডিমের দাম।  
কোরবানির ঈদ এগিয়ে আসায় এবার মশলার বাজারের অস্থিতিশীলতা শুরু হয়েছে, বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। 
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর