কিরগিজস্তানে আতঙ্কে দিন কাটছে ১২০০ বাংলাদেশি শিক্ষার্থীর

আপডেট : ১৮ মে ২০২৪, ০৯:৩১ পিএম

কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। ওই সংঘাতে বেশ কয়েকজন আহত হলেও সেই সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

ইন্ডিয়া টুডে জানিয়ে, সোমবার সন্ধ্যায় কিরগিজস্তানের রাজধানী বিসকেকে স্থানীয় বাসিন্দাদের সাথে মিশরের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

এরপর শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজের হোস্টেল কম্পাউন্ডে ঢুকে শিক্ষার্থীদের মারধর শুরু করে স্থানীয়রা। এ বিষয়ে কিরগিজ প্রশাসনও নিরব ভূমিকা পালন করছে। ফলে, সরকারি মেডিক্যালের শিক্ষার্থী নিরাপদে থাকলেও সবচেয়ে বেশি বিপদে আছেন বেসকারি মেডিক্যালে পড়া প্রায় ৯’শর বেশি শিক্ষার্থী।

কিরগিজ স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির এমবিবিএস দ্বিতীয় বর্ষের বাংলাদেশি শিক্ষার্থী সালমান ফারসী সিয়াম একাত্তরকে জানান, তারা একরকম গৃহবন্দি রয়েছেন। অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের।

তিনি বলেন, কিরগিজস্তানে বাংলাদেশে দূতাবাস না থাকায় প্রতিবেশি উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন তারা।

এ বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। দেশটিতে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ১৫ হাজার শিক্ষার্থী রয়েছে।

ভারত-পাকিস্তানের সরকার তাদের শিক্ষার্থীদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনজন পাকিস্তানি শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য কোনো কর্তৃপক্ষ দিতে পারেনি। তবে ১৪ জন পাকিস্তানি শিক্ষার্থী আহত হয়েছে নিশ্চিত হওয়া গেছে। 

ব্যয় কম হওয়ায় কিরগিজস্তানে বিভিন্ন দেশের  শিক্ষার্থীরা চিকিৎসাবিদ্যা পড়তে যান।

রেডিও ফ্রি ইউরোপ জানিয়েছে কিরগিজ প্রশাসন চার শিক্ষার্থীকে আটক করেছে। তবে তারা কোন দেশের সে বিষয়ে কিছু জানায়নি।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ওই সংঘর্ষের পর স্থানীয়রা ছাত্রাবাসগুলোতে ব্যাপক ভাংচুর করে।

কেএসএইচ
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী শাহরুয়ার আহমেদ ইমনের মরদেহ উদ্ধার করেছে বলে মনে করছে দেশটির পুলিশ। এ ঘটনায় আরেক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 
কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিকেলে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। এ বিষয়ে কিরগিজ প্রশাসন...
ভারতের দার্জিলিংয়ে যাওয়ার পথে এক বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। কার্শিয়াংয়ের রোহিনীর কাছে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কার্শিয়াং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর