কুপিয়ে রেস্টুরেন্ট কর্মী হত্যার দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ১৮ মে ২০২৪, ০৮:২৪ পিএম

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে এলাকায় পূর্বশত্রুতার জেরে হামলা চালিয়ে কুপিয়ে রেস্টুরেন্ট কর্মী রিয়াদকে হত্যার দুই আসামিকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার রাতে র‍্যাব-১০ ও র‍্যাব-৭’র যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র‍্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার মো. হোসেনের ছেলে কবির (২৮) ও মামুন (১৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালিকের সাথে পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওর হামিদচর এলাকার কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে গত ১৪ মার্চ কবিরের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় রেস্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে তাদের রাম দা, কিরিচসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। পরবর্তীতে খবর পেয়ে চান্দগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেস্টুরেন্ট কর্মচারী রিয়াদকে মৃত ঘোষণা করেন। 

নিহত রিয়াদ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওর হামিদচর এলাকার কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। 

ওই ঘটনায় রেস্টুরেন্ট মালিক মো. ইকবালের বাবা মো. ইউসুফ সওদাগর বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

পরে পলাতক আসামি কবির ও মামুন ছদ্মবেশে ঢাকা মহানগরীর কোতোয়ালী থানাধীন সদরঘাট এলাকায় অবস্থান করছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে র‍্যাব-১০ ও র‍্যাব-৭’র যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মামলার সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করেছে এবং তাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

একাত্তর/জো
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর