তীব্র ঝাঁকুনিতে সিঙ্গাপুরগামী উড়ানের এক আরোহী নিহত, আহত ৩০

আপডেট : ২১ মে ২০২৪, ০৮:০৫ পিএম

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি উড়ান মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির (টার্বুলেন্স) কবলে পড়লে এক আরোহী নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার বিকেলে দুর্ঘটনার কবলে পড়ার পর উড়ানটি ব্যাংককে জরুটি অবতরণ করে। তবে ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। 

সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক বিবৃতিতে হতাহতের এই তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়ানের এক যাত্রীর মৃত্যু ও আরও অনেকে আহত হয়েছেন। 

ব্যাংককের কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ৭৩ বছর বয়সী এক ব্রিটিশ ব্যক্তি সম্ভবত হার্ট অ্যাটাকে মারা গেছেন।  

এছাড়াও ২৩ জন যাত্রীর পাশাপাশি ৯ ক্রু সদস্য আহত হয়েছেন। ১৪ জনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে মোট ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিলেন।

কর্তৃপক্ষ বলছে, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ছেড়ে আসা উড়ানটি দুর্ঘটনার কবলে পড়লে থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্তে শুরু করেছে কর্তৃপক্ষ।

এদিকে ঝোড়োগতির বাতাসের জেরে উড়ানে তীব্র ঝাঁকুনিতে হতাহতের এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।    

আরবিএস
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)। মঙ্গলবার এসভিআর-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে,...
ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর