মেক্সিকোতে নির্বাচনী প্রচার মঞ্চ ভেঙে ৯ জনের মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২৪, ০২:০৫ পিএম

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিয়নে সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির নির্বাচনী প্রচার মঞ্চ ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বুধবার এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রাজ্য গভর্নর। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে  স্থানীয় গভর্নর স্যামুয়ের গারসিয়া বলেন, মঞ্চ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু ছাড়াও ৫০ জন আহত হয়েছেন।
 
মেক্সিকোর সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান জানায়, আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে হঠাৎ ঝড়ে দলের নির্বাচনী প্রচারণা মঞ্চটি ভেঙে পেড়ে এ দুর্ঘটনা ঘটে।

 
 
এতে  আহত হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ নিজেও। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন বলে জানান। তবে তার কর্মীরা হতাহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।
 

এআর
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর