জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করলো রাশিয়া

আপডেট : ২৫ মে ২০২৪, ০৪:৩৯ পিএম

জাপানের অবন্ধুসুলভ নীতির কারণে দেশটির সাথে পরমাণু অস্ত্র ধ্বংস বা নিরস্ত্রীকরণ সহযোগিতা চুক্তি বাতিল করেছে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় ছয় মাস আগে এ চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করে মস্কো।  

১৯৯৩ সালের অক্টোবর মাসে মস্কো ও টোকিও এই চুক্তিতে সই করেছিল। সোভিয়েত আমলে নির্মিত পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংসের জন্য সেসময় দুই দেশ চুক্তিবদ্ধ হয়। পরমাণু অস্ত্র ধ্বংসের সময় পরিবেশগত কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেগুলো চিহ্নিত করার দায়িত্ব ছিলো জাপানের। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া সরকার এবং জাপান সরকারের মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ১৯৯৩ সালের ১৩ অক্টোবর যে চুক্তি সই হয়েছিলো, ২০২৪ সালের ২১ মে থেকে তা আর কার্যকর হবে না।  

মস্কো বলছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সরকার প্রকাশ্যে রুশবিরোধী নীতি গ্রহণ করেছে। এ পরিপ্রেক্ষিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয়ে অবন্ধুসুলভ একটি দেশের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া সম্ভব নয়। 

চুক্তি বাতিলের জন্য জাপানকে দায়ী করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জাপানি পক্ষের পছন্দ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মূলত ন্যাটো সামরিক জোটকে আটকাতে এই অভিযান চালায় পুতিন প্রশাসন। অভিযান শুরুর ছয় মাসের মাথায় ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের দখল নিতে সক্ষম হয় রুশ বাহিনী। 

এই যুদ্ধে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। 

অন্যদিকে জাপানও ন্যাটো জোটের পক্ষ নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। এমনকি মস্কোর বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে জাপান। 

২০২২ সালে জাপান রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর টোকিওর সাথে শান্তি আলোচনা স্থগিত করে রাশিয়া।

আরবিএস
জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর